এক্সপ্লোর

Samsung India: বেতন বৃদ্ধির দাবিতে জোর ধর্মঘট, তার মাঝেই ২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই সংস্থার

Samsung Layoff: সংবাদসূত্রে জানা গিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স সংস্থায় কর্মীসংখ্যা ৯-১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে কাজ হারাতে পারেন ২০০ অফিসার।

Layoff News:  স্যামসাং ইন্ডিয়া সংস্থার চেন্নাইয়ের কারখানায় তিনদিন ধরেই চলছে কর্মীদের ধর্মঘট। আর এর মাঝেই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে সংস্থা এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা শুরু করেছে। আর এই ছাঁটাইয়ে কাজ হারাবেন মূলত সিনিয়র অফিসাররা। ভারতে নানা অফিসে স্যামসাং ইন্ডিয়াতে (Samsung India) কাজ করেন প্রায় ২ হাজার অফিসার। এদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে আর কাজে রাখতে চাইছে না সংস্থা। ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং ব্যবসার খারাপ অবস্থার কারণে এই কর্মী ছাঁটাইয়ে (Samsung Layoffs) বাধ্য হচ্ছে সংস্থা।

২০০ অফিসার কাজ হারাতে পারেন

সংবাদসূত্রে জানা গিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স সংস্থায় কর্মীসংখ্যা ৯-১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে কাজ হারাতে পারেন ২০০ অফিসার। বলা হয়েছে যে এই সংস্থার স্মার্টফোনের বিক্রি অনেকাংশে কমে গিয়েছে। আর তাই এই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমিয়ে মুনাফা বাড়াতে চাইছে এই সংস্থা। সমস্ত বিভাগেই এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে। মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাই করা হবে কনজিউমার ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং সাপোর্ট ফাংশন বিভাগেও।

৩ মাসের অগ্রিম বেতন দিয়ে ছাঁটাই করা হবে

সংবাদ প্রতিবেদনে এও বলা হয়েছে জুনিয়র কর্মীদের সঙ্গে সঙ্গে সিনিয়র কর্মীদেরও ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে। সংস্থা সম্প্রতি কর্মী নিয়োগও বন্ধ করে দিয়েছে। শূন্যপদ থাকলেও কোনও কর্মী নিয়োগ করছে না স্যামসাং ইলেকট্রনিক্স। যে সমস্ত কর্মীদের আগে ছাঁটাইয়ের সময় ৩ মাসের বেতন দেওয়া হত, তার বদলে দেওয়া হচ্ছে ১ মাসের বেতন। শাওমি ইতিমধ্যেই স্যামসাংকে ছাপিয়ে গিয়েছে। ভিভোর কারণেও স্যামসাংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীপাবলীর পরে বাড়তে পারে কর্মী ছাঁটাই

সংস্থার সিনিয়র অফিসিয়ালদের সূত্র অনুসারে জুনিয়র ও মিড-লেভেল কর্মীদের বেতনের প্যাকেজ বিগত কয়েক বছরে খুব দ্রুত হারে বেড়েছে। সংস্থার ব্যবসাও হু হু করে বেড়ে চলছিল। আর এখন সংস্থার ব্যবসা ও বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার হেডকোয়ার্টারের পক্ষ থেকে খরচ কমানোর কথা বলা হয়েছে। দীপাবলী পর্যন্ত যদি সংস্থার বিক্রিতে কোনও উন্নতি না দেখা যায়, তাহলে ধারণা করা হচ্ছে আরও বেশি কর্মী ছাঁটাই হতে চলেছে। টিভি ও হোম অ্যাপ্ল্যায়েন্সের ব্যবসা জুড়ে দেওয়ার এবং পুনর্গঠনের কথা জানিয়েছে সংস্থা, আর সেই কারণেও ব্যাপক ছাঁটাই হতে পারে সংস্থায়।  

আরও পড়ুন: EV Policy: বৈদ্যুতিন গাড়ি কিনতে ভর্তুকি দেবে সরকার, ১০ হাজার ৯০০ কোটির নতুন স্কিম আনল কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Gold Silver Price Today: দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget