এক্সপ্লোর

Samsung Phone Price Cut: স্যামসাংয়ের এই ফোনগুলির দাম ১২,০০০ টাকা পর্যন্ত কমেছে, কোনটি আপনার পছন্দের ?

Samsung Phone Price Drops:  স্যামসাংয়ের কোন কোন মডেলের দাম কমেছে ? দাম কমার পর আপনাকে কত টাকা খরচ করতে হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্যামসাং তাদের M এবং F সিরিজের কয়েকটি ফোনের দাম কমিয়েছে।
  • Galaxy M17e 5G, M17 5G, M36, M56 5G এর দাম কমেছে।
  • Galaxy F70e এবং F36 5G ফোনেও বড় ছাড় দেওয়া হয়েছে।
  • আইফোন ১৬-এর দামও ফ্লিপকার্ট সেলে ১১,০০০ টাকা কমানো হচ্ছে।

Samsung Phone Price Drops : বড় অনলাইন সেলের বাজারে স্যামসাং (Samsung Phones)  তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। যখন চিপ বা সেমিকন্ডাক্টরের ঘাটতির কারণে মোবাইল ফোনগুলি ক্রমশ দামি হয়ে উঠছে, তখন এই কাজ করেছে কোম্পানি। এর মধ্যে অন্যতম কোম্পানির ফ্ল্যাগশিপ 'Galaxy S26' সিরিজের মডেল। কিছু ফোনের দাম প্রায় ১২,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে কোম্পানি।

কোন কোন মডেলের দাম কমেছে

কোম্পানি 'Galaxy M' ও 'F' সিরিজের ফোনগুলির দাম কমিয়েছে। দামের এই বদল আজ থেকেই কার্যকর হয়েছে। জেনে নেওয়া যাক, স্যামসাংয়ের কোন কোন মডেলের দাম কমেছে । এই প্রাইস ড্রপের পর আপনাকে ফোনের পিছনে কত টাকা খরচ করতে হবে।

এখন স্য়ামসাংয়ের ফোন কেনার সুবর্ণ সুযোগ

বর্তমানে অনলাইন সেলের বাজারে স্যামসাং তাদের ১৮,৯৯৯ টাকা থেকে ৩৩,৯৯৯ টাকার ফোনগুলির দাম কমিয়েছে। যার ফলে গ্রাহকরা ১২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন। মজার বিষয় হল, এই সময় ফ্লিপকার্ট (Flipkart) ও অ্যামাজনের (Amazon)  উৎসবের সেল চলছে। সব মিলিয়ে, এটি একটি ফোন কেনার সুবর্ণ সুযোগ হতে পারে। মোবাইল ফোনের দাম যখন ক্রমশ বাড়ছে, তখন আপনি যদি কিছু টাকা সাশ্রয় করতে চাইলে তবে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ।

'M' সিরিজের দাম কমল ১২,০০০ টাকা পর্যন্ত

কোম্পানি এখন স্যামসাং 'Galaxy M17e 5G' ফোনের দাম ১৮,৯৯৯ টাকা থেকে কমিয়ে ১২,৪৯৯ টাকা করেছে। অর্থাৎ এই ফোন এখন ৬,৫০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, 'Galaxy M17 5G' ফোনের দাম ২০,৯৯৯ টাকা থেকে কমে ১৩,৯৯৯ টাকা হয়েছে। 'Galaxy M36' ফোন এখন ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। পাশাপাশি 'Galaxy M56 5G' ফোনটির দাম ৩৩,৯৯৯ টাকা থেকে কমে ২১,৯৯৯ টাকা হয়েছে। এর ফলে গ্রাহকদের ১২,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ হবে।

'F' সিরিজও আগের থেকে কমে পাবেন

পাশাপাশি আপনি 'Galaxy F' সিরিজের 'Galaxy F70e' ফোনটি এখন ১৮,৯৯৯ টাকার পরিবর্তে ১২,৪৯৯ টাকায় কিনতে পারবেন। একইভাবে, 'Galaxy F36 5G' ফোনটির দামও ১০,০০০ টাকা কমানো হয়েছে। ফলে এখন এই ফোন ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি এখন পাচ্ছেন বিশ্বের সর্বাধিক বিক্রিত ফোনে ১১,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ।

আইফোনের দামও কমেছে

তবে সেলের বাজারে স্যামসাংয়ের পাশাপাশি বিশ্বের সর্বাধিক বিক্রিত ফোন আইফোন ১৬ -এর দাম কমেছে। আগামী ৯ মে থেকে শুরু হতে যাওয়া ফ্লিপকার্টের 'Sasa Lele' সেলে আইফোন ১৬-এর দাম লিস্টিং হবে ৫৮,৯০০ টাকা। ৭৯,৯৯৯ টাকায় বাজারে আসা এই ফোন বর্তমানে ৬৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এর অর্থ হল, ফ্লিপকার্টের এই সেলের সময় ফোনটি ১১,০০০ টাকা কম দামে কেনা যাবে।

আরও পড়ুন : সাবধান ! Amazon, Flipkart থেকে কেনাকাটার পর বক্স ফেলে দিচ্ছেন ? টাকা হাতিয়ে নেবে প্রতারকরা !

Frequently Asked Questions

স্যামসাং তাদের কোন কোন ফোনের দাম কমিয়েছে?

স্যামসাং তাদের Galaxy M এবং F সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমিয়েছে। এর মধ্যে Galaxy M17e 5G, Galaxy M17 5G, Galaxy M36, Galaxy M56 5G, Galaxy F70e, এবং Galaxy F36 5G উল্লেখযোগ্য।

এই মূল্য হ্রাসের ফলে গ্রাহকরা কত টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন?

এই মূল্য হ্রাসের ফলে গ্রাহকরা ১২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। কিছু নির্দিষ্ট মডেলে এই পরিমাণ ছাড় পাওয়া যাচ্ছে।

Galaxy M সিরিজের কোন মডেলগুলোর দাম কমেছে এবং নতুন দাম কত?

Galaxy M17e 5G এখন ১২,৪৯৯ টাকায়, Galaxy M17 5G এখন ১৩,৯৯৯ টাকায়, Galaxy M36 এখন ১৬,৯৯৯ টাকায় এবং Galaxy M56 5G এখন ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Galaxy F সিরিজের কোন মডেলগুলোর দাম কমেছে এবং নতুন দাম কত?

Galaxy F70e এখন ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Galaxy F36 5G ফোনটির দাম ১০,০০০ টাকা কমানো হয়েছে এবং এটি এখন ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

বর্তমানে স্যামসাং ফোনের দাম কমার এই সুযোগ কেন ভালো?

চিপ সংকটের কারণে যখন ফোনের দাম বাড়ছে, তখন স্যামসাংয়ের এই মূল্য হ্রাস গ্রাহকদের জন্য একটি দারুণ সুযোগ। বিশেষ করে ফ্লিপকার্ট ও অ্যামাজনের উৎসবের সেলের সাথে এটি মিলে যাওয়ায় ফোন কেনা আরও সাশ্রয়ী হবে।

সেরা শিরোনাম

Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget