এক্সপ্লোর

Online Shopping Fraud : সাবধান ! Amazon, Flipkart থেকে কেনাকাটার পর বক্স ফেলে দিচ্ছেন ? টাকা হাতিয়ে নেবে প্রতারকরা !

Amazon, Flipkart থেকে কেনাকাটার পর বক্স নিয়ে অবহেলা করলে বড় আর্থিক ক্ষতি হবে আপনার। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনলাইন কেনাকাটার পর বক্সের তথ্য প্রতারকদের হাতে যেতে পারে।
  • প্রতারকরা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া অফার দেখায়।
  • অপরিচিত ফোন বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
  • শিপিং লেবেল নষ্ট করুন বা মুছে ফেলুন।

Delivery Box Scam : আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি এই ভুল। যার জন্য বড় আর্থিক খেসারাত দিতে হতে পারে আমাদের। এখন অনলাইন শপিংয়ে (Online Shopping Fraud)  তৈরি হয়েছে এই নতুন প্রতারণাচক্র। Amazon, Flipkart থেকে কেনাকাটার পর বক্স নিয়ে অবহেলা করলে বড় আর্থিক ক্ষতি হবে আপনার। 

এখনই এই বিষয়ে সাবধান হোন
শীঘ্রই Amazon, Flipkart-এ কেনাকাটার বিশেষ ছাড় বা 'সেল' শুরু হতে চলেছে। এই সেলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ পছন্দের জিনিস অর্ডার করবেন। মনে রাখবেন এই পার্সেলগুলিই হতে পারে আপনার ক্ষতির কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলাবশত জিনিস খোলার পর বাক্সটা আমরা আবর্জনার ঝুড়িতে ফেলে দিই। আপনিও যদি এমন করে থাকেন, তাহলে বড় ভুল করছেন।

এই বাক্সে থাকা আপনার ব্যক্তিগত বিবরণ প্রতারকদের হাতে চলে যেতে পারে। পরবর্তীকালে এগুলি ব্যবহার করে আপনার বিরুদ্ধে 'ডেলিভারি বক্স স্ক্যাম' বা প্রতারণা করতে পারে জালিয়াতরা। জানেন, ঠিক কীভাবে এই প্রতারণা হয় এটি এড়াতে আপনার কী করণীয়।

'ডেলিভারি বক্স স্ক্যাম' কী ?
মনে রাখবেন , এই অনলাইন শপিংয়ের পর আমি যে বাক্স বা খাম ফেলে দিই, ওতে আমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর লেখা লেবেল সাঁটা থাকে। প্রতারকরা সেগুলি সংগ্রহ করে মানুষকে ঠকায়। ডেলিভারি বাক্সে থাকা তথ্যের ওপর ভিত্তি করে তারা নিজেদের ভুয়ো 'কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ' হিসেবে পরিচয় দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তারা আপনার ব্যক্তিগত বিবরণ উল্লেখ করে আপনার বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

এরপর ক্যাশব্যাক অফার, রিফান্ড বা টাকা ফেরত পাওয়ার দাবি, বোনাস পুরস্কার ও ছাড়ের বিভিন্ন স্কিম দেখিয়ে আপনাকে প্রলোভন দেখায়। কেউ যদি তাদের কথায় বিশ্বাস করে বসেন, তবে তারা টাকা দাবি করার জন্য একটি লিঙ্ক পাঠায়, যা ক্লিক করলে ব্যবহারকারী একটি ভুয়ো বা নকল ওয়েবসাইটে ঢুকে পড়েন। সেখান থেকেই তারা আপনার ব্যক্তিগত তথ্য, আর্থিক বিবরণ ও ব্যাঙ্কিং সংক্রান্ত গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

বিভিন্ন সময় সেল চলাকালীন ঝুঁকি বেড়ে যায়
মনে রাখবেন, ই-কমার্স সাইটগুলিতে কেনাকাটার বিশেষ ছাড় বা 'সেল' চলাকালীন এই ধরনের প্রতারণার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এর মূল কারণ হল, এই সময়ে মানুষের কাছে প্রচুর পরিমাণে পণ্য ডেলিভারি দেওয়া হয়। ফলে প্রতারকদের হাতে আরও বেশি সংখ্যক বাক্স এবং তথ্য চলে আসার সুযোগ তৈরি হয়। তাছাড়া, যেহেতু মানুষ ইতিমধ্যেই বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে রেখেছেন, তাই এই সময়ে আসা ফোন কলগুলিক বিশ্বাস করে ফেলার প্রবণতাও তাদের মধ্যে বেশি থাকে। তাই, কেনাকাটার এই বিশেষ সময়টিতে এ ধরনের প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।

জালিয়াতি এড়াতে কী করা হল
প্রথমেই, যে কাজটা করবেন- ডেলিভারি বক্স বা প্যাকেজটি আবর্জনায় ফেলে দেওয়ার আগে অবশ্যই তার গায়ে সাঁটা 'শিপিং লেবেল' বা ঠিকানার লেবেলটি তুলে ফেলুন। যদি লেবেলটি সহজে উঠে না আসে, তবে একটি মার্কার পেন ব্যবহার করে লেবেলের লেখাগুলি সম্পূর্ণভাবে কালো কালিতে ঢেকে দিন, যাতে অন্য কেউ আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে না পারে।
মনে করে, অপরিচিত বা অজানা ব্যক্তিদের কাছ থেকে আসা ফোন কল, মেসেজ এবং ইমেইলগুলোকে বিশ্বাস করবেন না। পাশাপাশি বিভিন্ন লোভনীয় অফার বা ছাড়ের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকুন।
কোনও অপরিচিত বা অজানা ব্যক্তির সঙ্গে আপনার ব্যক্তিগত বিবরণ, ওটিপি (OTP) এবং অন্যান্য গোপনীয় তথ্য শেয়ার করা থেকে কঠোরভাবে বিরত থাকুন।

আরও পড়ুন : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়

Frequently Asked Questions

ডেলিভারি বক্স স্ক্যাম কী?

অনলাইন কেনাকাটার পর বক্সে থাকা লেবেলের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারকরা আপনাকে ভুয়ো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পরিচয় দিয়ে যোগাযোগ করে। এরপর বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে আপনার আর্থিক ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

ডেলিভারি বক্স স্ক্যাম থেকে নিজেকে বাঁচাবো কীভাবে?

বক্স ফেলার আগে শিপিং লেবেলটি তুলে ফেলুন বা মার্কার পেন দিয়ে সব তথ্য ঢেকে দিন। অপরিচিতদের ফোন, মেসেজ বা ইমেইল বিশ্বাস করবেন না এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

সেল চলাকালীন কেন ডেলিভারি বক্স স্ক্যামের ঝুঁকি বাড়ে?

সেল চলাকালীন প্রচুর পণ্য ডেলিভারি হয়, ফলে প্রতারকদের হাতে বেশি বাক্স ও তথ্য যায়। এছাড়া, এই সময় আসা ফোন কলগুলোতে মানুষের বিশ্বাস করার প্রবণতা বেশি থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
PM RAHAT Scheme : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget