এক্সপ্লোর

Savitri Jindal Net Worth: সম্পদ বৃদ্ধিতে ছাপিয়ে গেলেন অম্বানি, আদানিকেও! কত টাকার মালিক এখন সাবিত্রী জিন্দাল?

Savitri Jindal: মুকেশ অম্বানির সম্পদ বৃদ্ধির পরিমাণ যেখানে ৫.২ বিলিয়ন ডলার, সেখানে ছাপিয়ে গিয়েছেন সাবিত্রী জিন্দাল। তার সম্পদ বেড়েছে ৯.৬ বিলিয়ন ডলার। দেশের পঞ্চম ধনীর স্থানে এবার জিন্দালের নাম।

Savitri Jindal: বর্তমানে দেশের ধনীতম মহিলাদের (Richest Woman In India) তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল। বিলিয়নিয়ারদের (Billionaires In India) তালিকায় নাম রয়েছে তাঁর। শুধু তাই নয়, গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের (Bloomberg Billionaire Index) রিপোর্ট বলছে, ৭৩ বছরের সাবিত্রী জিন্দলের মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ৯.৬ বিলিয়ন ডলার। এ বছর দেশের ধনীতমদের তালিকায় তিনিই প্রথমে। উইপ্রোর (Wipro) মালিক আজিম প্রেমজির সম্পদ যেখানে মাত্র ৫ বিলিয়ন ডলার বেড়েছে সেখানে সাবিত্রী জিন্দালের (Savitri Jindal) সম্পদ বৃদ্ধি অনেকটাই এগিয়ে। আজিম প্রেমজির পাশাপাশি সম্পদ বৃদ্ধিতে জিন্দাল এবার ছাপিয়ে গেলেন মুকেশ অম্বানি এবং গৌতম আদানিকেও।

কাদের পিছনে ফেললেন সাবিত্রী?

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত দুই বছরে জিন্দালের সম্পদ বেড়েছে ৮৭ শতাংশ। এই সময়ের মধ্যে উইপ্রোর শেয়ারে ধস নামে, আজিম প্রেমজির সম্পদের পরিমাণ ৪২ শতাংশ কমে যায়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স সম্প্রতি একটি পরিসংখ্যান পেশ করেছে যেখানে দেখা যাচ্ছে দুই বছর আগে প্রেমজি ভারতের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন। তার থেকে এগিয়ে ছিলেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি। কিন্তু গত দুই বছরে উইপ্রোর সময় খারাপ যাওয়ায় প্রেমজির সম্পদও কমেছে। এগিয়ে গেছেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)।

কীভাবে এত সম্পদের অধিকারী হলেন সাবিত্রী? 

১৯৭০ সালে জিন্দাল গ্রুপের (Jindal Group) প্রতিষ্ঠাতা শিল্পপতি ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় তাঁর। ওমপ্রকাশ ছিলেন দেশের ইস্পাত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। নয় সন্তান, সংসার সামলে ব্যবসা করার কথা ভাবেননি কখনও। চার দেওয়ালের ভেতরেই ছিল তাঁর জীবন। স্বামীর অকালপ্রয়াণের পরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গৃহবধূ সাবিত্রীর। তিনি নিজেই স্বামীর সাম্রাজ্য সামলানোর দায়িত্ব তুলে নেন কাঁধে। ব্যবসার খুঁটিনাটি শিখে নেন খুব তাড়াতাড়ি। সে সময় সাবিত্রী জিন্দালের বয়স ছিল ৫৫ বছর।

কোন ধনকুবেরের সম্পদ কতটা বাড়ল?

২০২৩ সালে সাবিত্রী জিন্দালের পরেই সম্পদ বৃদ্ধির তালিকায় উঠে এসেছেন HCL Tech-এর প্রতিষ্ঠাতা শিব নাদার যার মোট সম্পদ বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার। শিব নাদারের মোট সম্পদের পরিমাণ এখন ৩২.৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা এবং শপূর মিস্ত্রির সম্পদও ৬.৩ বিলিয়ন ডলার বেড়েছে ২০২৩ সালে। মুকেশ অম্বানির সম্পদ বৃদ্ধির পরিমাণ যেখানে ৫.২ বিলিয়ন ডলার, সেখানে ছাপিয়ে গিয়েছেন সাবিত্রী জিন্দাল। আদানির সম্পদ এই বছর ৩৫.৪ বিলিয়ন হ্রাস পেয়েছে। সব মিলিয়ে রেকর্ড সম্পদ বৃদ্ধিতে দেশের পঞ্চম ধনীর মর্যাদায় ভূষিত এখন সাবিত্রী জিন্দাল, দেশের সবথেকে ধনী মহিলা।  

আরও পড়ুন: রেকর্ড গড়েই ধস নামল বাজারে, সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্ট, BSE-তে চার লক্ষ কোটি টাকার ক্ষতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget