এক্সপ্লোর

SBI Agniveer Scheme : স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্কের বিশেষ স্কিম, অগ্নিবীররা পাবেন এই সুবিধা

State Bank : ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অগ্নিবীরদের জন্য একটি বিশেষ ব্যক্তিগত ঋণ (Personal loan) স্কিম চালু করেছে। 

 

State Bank : দেশের অগ্নিবীরদের (Agniveer Scheme) জন্য বিশেষ স্কিম চালু করল স্টেট ব্যাঙ্ক (SBI) । ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অগ্নিবীরদের জন্য একটি বিশেষ ব্যক্তিগত ঋণ (Personal loan) স্কিম চালু করেছে। 

গ্যারান্টি ছাড়াই চার লক্ষ টাকা পর্যন্ত ঋণ 
বৃহস্পতিবার SBI এই ঘোষণা করেছে। এই ঋণ প্রকল্পের আওতায়, SBI-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা অগ্নিবীর জওয়ানরা কোনও গ্যারান্টি ছাড়াই চার লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। এর সঙ্গে এতে কোনও প্রসেসিং চার্জ থাকবে না।

অগ্নিবীর সৈনিকদের জন্য বিশেষ ঋণ প্রকল্প
বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই ঋণ শোধের সময়কাল অগ্নিপথ প্রকল্পের সার্ভিস পিরিয়েডের কথা মাথায় রেখেই করা হয়েছে। এছাড়াও, ব্যাঙ্ক ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সকল প্রতিরক্ষা কর্মীদের জন্য সর্বনিম্ন ১০.৫০ শতাংশ সুদের হার অফার করছে।

কী বলছে ব্যাঙ্ক
এই প্রসঙ্গে এসবিআই চেয়ারম্যান সি.এস. শেঠি বলেন, "এসবিআই-তে আমরা বিশ্বাস করি যে- যারা আমাদের স্বাধীনতা রক্ষা করছেন, তারা তাদের ভবিষ্যৎ গঠনে আমাদের দঢ় সমর্থন পাওয়ার যোগ্য। এই শূন্য-প্রক্রিয়াকরণ ফি কেবল শুরু। আমরা আগামী বছরগুলিতে ভারতের সাহসী যোদ্ধাদের ক্ষমতায়নের জন্য সমাধান তৈরি করব।" এই উদ্যোগটি ডিফেন্স পে প্যাকেজের মাধ্যমে ভারতের সশস্ত্র বাহিনীর কল্যাণের প্রতি ব্যাঙ্কের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ, যা দীর্ঘদিন ধরে অগ্নিবীরদের জন্য দেওয়া হয়।

অগ্নিবীরদের প্রথম ব্যাচ ২০২৬ সালে অবসর নেবে
উল্লেখ্য যে ১৪ জুন, ২০২২ তারিখে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় যুবকদের সশস্ত্র বাহিনীতে সেবা করার জন্য একটি আকর্ষণীয় নিয়োগ প্রকল্প অনুমোদন করে। এই প্রকল্পের নামকরণ করা হয়েছিল অগ্নিপথ যোজনা। এর অধীনে নিয়োগপ্রাপ্ত যুবকদের বলা হয় অগ্নিবীর। এই প্রকল্পে, যুবকরা চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পান, যার পরে তারা অবসর নেবেন। সুতরাং, অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যাচ ২০২৬ সালের শেষ নাগাদ অবসর নেবে।

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি জরুরি। দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে এবং আগামীকাল ১৫ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে সকল গ্রাহকদের জন্য। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস চার্জে বদল আনা হয়েছে। এই আইএমপিএসের মাধ্যমে অনলাইন টাকা ট্রান্সফারের চার্জ এবার থেকে খুচরো গ্রাহকদের জন্য বদলে যাচ্ছে। তবে এই বদল কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই নিয়মে বদল প্রায় ৪০ কোটি এসবিআইয়ের গ্রাহককে প্রভাবিত করবে।

এবার থেকে কত ফি দিতে হবে

সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আপনাকে কিছু বড় লেনদেনের ক্ষেত্রে খুব কম চার্জ দিতে হবে। ফলে এতে সুবিধেই হবে সাধারণ গ্রাহকদের। তবে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে এসবিআই। ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনো অ্যাপের মাধ্যমে ২৫ হাজার টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। তবে এর বেশি অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নামমাত্র ফি দিতে হবে। ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা চার্জ। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ৬ টাকা। আর ২ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget