এক্সপ্লোর

IPO News: এই IPO বাতিল করল সেবি, সুদসহ সমস্ত টাকা ফেরাতে হবে বিনিয়োগকারীদের, সংস্থাকে কড়া নির্দেশ

Trafiksol IPO: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি জানিয়েছে ট্রাফিকসোল আইটিএস টেকনোলজিস সংস্থাকে তার বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফেরাতে হবে। তাও সময় বেঁধে দিয়েছে সেবি।

SEBI Order: ঐতিহাসিক পদক্ষেপ করেছে সেবি। TrafficSol ITS Technologies সংস্থার SME সেগমেন্টের আইপিওকে বাতিল ঘোষণা করেছে সেবি এবং সংস্থাকে কড়া নির্দেশ দিয়েছে যাতে আগামী ৭ দিনের মধ্যে আইপিওতে (IPO News) বিনিয়োগকারীদের সংগৃহীত সমস্ত টাকা ফেরাতে হবে। শুধু তাই নয়, সুদসহ টাকা ফেরাতে হবে বিনিয়োগকারীদের। যে সমস্ত বিনিয়োগকারীকে এই আইপিও (IPO Alert) অ্যালট করা হয়েছিল তারা টাকা ফেরত পেয়ে যাবেন।

এই দিনের মধ্যে ফেরত দিতে হবে টাকা

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি জানিয়েছে ট্রাফিকসোল আইটিএস টেকনোলজিস সংস্থাকে তার বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফেরাতে হবে। তাও সময় বেঁধে দিয়েছে সেবি। আগামী ১ সপ্তাহের মধ্যেই আইপিওর সমস্ত টাকা বিনিয়োগকারীদের ফেরাতে হবে এই সংস্থাকে। এই কাজের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ এবং সমস্ত মার্চেন্ট ব্যাঙ্কারকে দায়িত্ব দিয়েছে সেবি যাতে এই টাকা রিফান্ডের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তার নজরদারি করা যায়।

সেবি এর সঙ্গে জানিয়েছে এই টাকা ফেরতের পাশাপাশি ডিপোজিটরিকে এই সংস্থার সমস্ত শেয়ার আলাদা একটি ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর তারপরেই সংস্থার পক্ষ থেকে বিনিয়োগকারীদের ইস্যু করা শেয়ার বাতিল করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে।

কেন এই সিদ্ধান্ত নিল সেবি

২০২৪ সালের অক্টোবরে সেবি বম্বে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যাতে এই সংস্থার লিস্টিং স্থগিত করা হয়। সংস্থার আইপিও আনার আগের আবেদনের ড্রাফট ভালভাবে নিরীক্ষণ করছিল সেবি। ট্রাফিকসোল আইটিএস সংস্থার জমা করা রেড হেরিং প্রসপেক্টাস নিরীক্ষণ করতে গিয়েই সেখানে গরমিল চোখে পড়ে।

এই দিনে হওয়ার কথা ছিল লিস্টিং

বিগত ১৭ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে লিস্টিং হওয়ার কথা ছিল ট্রাফিকসোল আইটিএস টেকনোলজিসের আইপিওর। কিন্তু সেবি এই আইপিওর লিস্টিং বাতিল করেছে। আশ্চর্য হতে হয় এই আইপিও বাজারে আসার পরেই ১৩৫ গুণ সাবস্ক্রিপশন এসেছিল। ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে খোলা ছিল এই আইপিওর বিডিং আর আইপিওর মাধ্যমে ৬৪ লক্ষ নতুন শেয়ার ইস্যু করা হয়েছিল।

সংস্থার পক্ষ থেকে কী বক্তব্য

বিগত অক্টোবর মাসে যখন সংস্থার আইপিওকে নিষিদ্ধ ঘোষণা করে সেবি, সেই সময় সংস্থার পক্ষ থেকে সেবি  এবং বম্বে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছিল যে তারা রেড হেরিং প্রসপেক্টাসে উল্লিখিত সফটওয়্যার কেনার প্রকল্প বাতিল করেছে। আর সংস্থা এও জানিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জকে যে এবার থেকে নতুন ভেন্ডরদের সঙ্গে কন্ট্রাক্ট করা হবে এবং শেয়ারহোল্ডারদের অনুমতি ছাড়া সেই কন্ট্র্যাক্টে অনুমোদন দেওয়া হবে না।

আরও পড়ুন: Stocks For The Week : চলতি সপ্তাহে ২০ শতাংশ লাভ দিতে পারে এই চার স্টক, বলছে এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget