এক্সপ্লোর

Share Market: ১ সপ্তাহেই ৪৭০০ কোটি ডলার খোয়ালেন বিনিয়োগকারীরা, সেবির সতর্কবার্তায় বিরাট ধস বাজারে

Market Crash: এই পতনের আগে স্মলক্যাপ ও মিডক্যাপে বিরাট র‍্যালি লক্ষ্য করা গিয়েছিল। গত বছর এই দুটি সূচকই রিটার্নের দিক থেকে নিফটি কিংবা সেনসেক্সকে বহুগুণে পিছনে ফেলে দিয়েছিল।

SEBI Warning: এই সপ্তাহে শেয়ার বাজারে বিরাট ক্ষতি দেখা দিয়েছে। স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকে এই সপ্তাহে বিরাট পতন এসেছে। বিশাল সেল অফ এবং প্রফিট বুকিংয়ের চাপে মুখ থুবড়ে পড়েছে বাজার। কোটি কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।

SEBI-র সতর্কবার্তা

এই পতনের আগে স্মলক্যাপ ও মিডক্যাপে বিরাট র‍্যালি লক্ষ্য করা গিয়েছিল। গত বছর এই দুটি সূচকই রিটার্নের দিক থেকে নিফটি কিংবা সেনসেক্সকে বহুগুণে পিছনে ফেলে দিয়েছিল। সেবির প্রধানের একটি বক্তব্যের ভিত্তিতেই বাজারে এই পতন লক্ষ্য করা গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেবি প্রধান মাধবী পুরী বুচ সতর্ক করেছিলেন এই মর্মে যে মিডক্যাপ ও স্মলক্যাপের যা ভ্যালুয়েশন তাতে বাবল রয়েছে।

কীভাবে তৈরি হয়েছিল র‍্যালি

শেষ এক বছরে দুর্দান্ত রিটার্ন এনে দিয়েছে স্মলক্যাপ স্টকগুলি। স্মলক্যাপ ১০০ সূচক দ্বিগুণ রিটার্ন এনে দিয়েছে এক বছরের মধ্যেই। মিডক্যাপ সূচকেও ৬০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই সপ্তাহ পর্যন্ত যদি এই দুই সূচকের র‍্যালি অবিচ্ছিন্ন থাকত তাহলে শেষ মাসের তুলনায় সর্বোচ্চ উচ্চতা তৈরি করত। অনেক বাজার বিশেষজ্ঞ বাজারের এই অনাকাঙ্ক্ষিত র‍্যালি নিয়ে সতর্ক করেছিলেন আগেই।

১৫ মাসের মধ্যে সবথেকে খারাপ বাজার

সেবি প্রধানের সতর্কবার্তার পরেই বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। বিরাট সেল অফ দেখা যায়। সতর্কবার্তা জারির পরের দিনেই ৫ শতাংশ পড়ে যায় স্মলক্যাপ সূচক। মিডক্যাপ সূচক পড়ে ৪ শতাংশ। গত ১৫ মাসের মধ্যে এই সপ্তাহটাই স্মলক্যাপ ও মিডক্যাপের ক্ষেত্রে সবথেকে খারাপ সময় ছিল।

পতনের মূলে রয়েছে অন্য কারণও

মহাদেব অ্যাপ স্ক্যামও এই পতনের মূলে আরেকটি কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই দুর্নীতির সঙ্গে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তির ডম্যাট অ্যাকাউন্ট থেকে ১০০০ কোটি মূল্যের শেয়ার বাজেয়াপ্ত করেছে ইডি। অনেকে মনে করছেন, মহাদেব বেটিং অ্যাপের দুর্নীতির টাকা স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকের মাধ্যমে খরচ করা হচ্ছিল।

বিরাট ক্ষতি হল বিনিয়োগকারীদের

এই সপ্তাহে বিরাট পতনের ফলে মিডক্যাপ ও স্মলক্যাপ সংস্থার বাজারগত মূলধন কমে গিয়েছে ৪৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৭০০ কোটি ডলার। যদি এই অবস্থা থেকে বাজার না ঘুরে দাঁড়ায় তাহলে এই ক্ষতির পরিমাণ হতে পারে ৭০০০ কোটি ডলার। অর্থাৎ বাজারে বিনিয়োগকারীরা প্রায় ৭০০০ কোটি ডলার খোয়াতে পারেন।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stocks: ১৯ টাকা থেকে ২৪৬ টাকায়, এই পেনি স্টক বেড়েছে ১১৫০ শতাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget