এক্সপ্লোর

Sensex Today: বাজার খুলতেই রেকর্ড উচ্চতায় সূচক, নিফটি উঠল ২২৫০০ স্তরে

Share Market High: বৃহস্পতিবার ৭ মার্চ সকালে বাজার খুলতেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সূচক। নিফটি ৫০ সূচক এই প্রথম ছুঁয়ে ফেলল ২২,৫০০ স্তরের সীমা। আজ Sensex ১৫৬.৭৫ পয়েন্ট বেড়ে ৭৪,২৪২ পয়েন্টে খোলে।

Share Market First Trade: বৃহস্পতিবার ৭ মার্চ সকালে বাজার খুলতেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সূচক। নিফটি ৫০ সূচক এই প্রথম ছুঁয়ে ফেলল ২২,৫০০ স্তরের সীমা। ভারতের শেয়ার বাজারে নিফটি এখন সর্বকালীন উচ্চতায়। আজকের বাজারে ২২,৫০৫.৩০ পয়েন্টে খোলে নিফটি। অন্যদিকে সেনসেক্সও নতুন উচ্চতায়, নতুন রেকর্ড স্তরে খোলে এই সূচক। ৭৪,২৪২ পয়েন্টে খোলে আজকের বাজারের সেনসেক্স। প্রথম ট্রেডেই সবুজ এখন বাজার।

নিফটি রেকর্ড উচ্চতায়

সকাল ৯.৫০ নাগাদ Nifty 50 সূচক ট্রেড করছিল ২২,৪৭১ পয়েন্টে। সর্বকালীন উচ্চতায় খুললেও তাঁর থেকে ২.২৫ পয়েন্ট কমে আসে। নিফটি আজকের বাজারে ২২,৫২৩ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে যা তার সর্বকালীন উচ্চতা। নিফটির অন্তর্গত ৫০টি স্টকের মধ্যে ২৭টি স্টক গতি দেখাচ্ছে আজকের বাজারে। আর ২১টি স্টকে পতনের ইঙ্গিত স্পষ্ট।

সেনসেক্স ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর পেরিয়েছে  

আজ Sensex ১৫৬.৭৫ পয়েন্ট বেড়ে ৭৪,২৪২ পয়েন্টে খোলে। বুধবারের ক্লোজিং পয়েন্ট থেকে ০.২১ শতাংশ বেড়েছে আজকের সেনসেক্স। সেনসেক্স ইতিমধ্যেই ৭৪,২৪৫ পয়েন্টে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছে।  

সেনসেক্সের শেয়ারগুলিতে গতি

সেনসেক্সের অধীনে ৩০টি শেয়ারের মধ্যে ১৭টি শেয়ারে এখন গতি দেখাচ্ছে। ১৩টি স্টকে দেখা যাচ্ছে পতনের ইঙ্গিত। এখনও পর্যন্ত সেনসেক্সের টপ গেনার্সদের তালিকার শীর্ষে আছে টাটা স্টিল। আজকের বাজারে ৩.৬৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। JSW Steel-এর শেয়ারের দাম বেড়েছে ৩.২১ শতাংশ। এছাড়া অন্যান্য যে সমস্ত স্টক সবুজ সঙ্কেতে আছে তাঁর মধ্যে বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, SBI ইত্যাদি। Bajaj Finance-এর শেয়ারে ২.০৬ শতাংশ, Bajaj Finserv-এর শেয়ারে ২.১৯ শতাংশ এবং SBI-এর শেয়ারে ০.৮৯ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

BSE-র মার্কেট ক্যাপ এখন ৪ লক্ষ কোটিতে

নিফটি ও সেনসেক্স সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাধ্যমে বম্বে স্টক এক্সচেঞ্জের বাজারগত মূলধন পৌঁছে গেল ৪ লক্ষ কোটি টাকায়। এদিন এখনও পর্যন্ত ২৯৯২টি শেয়ারে কেনাবেচা চলেছে যার মধ্যে ১৯৬৪টি শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। ৮১টি শেয়ার আপার সার্কিটে আছে এখনও পর্যন্ত।

ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যান ২০২৪ সালে সুদের হার কমানোর কথা জানানোর পরে বিশ্বের বাজারে আবারও গতি দেখা যাচ্ছে। বাজারে এখন বুলিশ সেন্টিমেন্ট চলছে আর এই সেন্টিমেন্টকে মাথায় রেখে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী কয়েকটি সেশনে নিফটির এই রেকর্ড উচ্চতা বজায় থাকবে।

আরও পড়ুন: RBI Rule: ক্রেডিট কার্ড ব্যবহার করেন ? নিয়ম বদলে দিল RBI, গ্রাহকদের সুবিধে হবে ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget