এক্সপ্লোর

Share Market Opening: ইজরায়েল-ইরান সংঘাতের প্রভাব শেয়ার বাজারে ! জোর ধাক্কা সেনসেক্স, নিফটিতে

Sensex Today: সকালে ৯.১৫-তে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৫৫০ পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছে বাজারে। ৭২০০০-এর নিচেই খোলে সেনসেক্স। তারপর ৬০০ পয়েন্ট পড়ে যায় এই সূচক। নেমে আসে ৭১,৮৯০ পয়েন্টে।

Sensex Today: ১৯ এপ্রিল বাজার খোলার শুরু থেকেই জোর ধাক্কা সেনসেক্স ও নিফটি উভয় সূচকে। ইরান ইজরায়েলের সংঘাত পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের বাতাবরণ তৈরি করেছে আর তাই এশিয়ার বাজার এখন রেডজোনে। সেই প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও (Share Market Opening)। আজ শুক্রবার বাজার খুলতেই  ইরান-ইজরায়েল সংঘাতের (Iran Israel Conflict) প্রভাবে বাজারে ভারী পতন লক্ষ্য করা যায়। ৬০০ পয়েন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল সেনসেক্স। পরে তাতে রিকভারি আসে কিছুটা, কিন্তু তবুও বাজার এখনও রেড জোনেই আছে আজ সকালে।

সকালে বাজার খুলতেই ধাক্কা

সকালে ৯.১৫-তে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৫৫০ পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছে বাজারে। ৭২০০০-এর নিচেই খোলে সেনসেক্স। তারপর ৬০০ পয়েন্ট পড়ে যায় এই সূচক। নেমে আসে ৭১,৮৯০ পয়েন্টে এবং নিফটি অন্যদিকে ২০০ পয়েন্ট কমে এসে দাঁড়িয়েছিল ২১,৭৯৫ পয়েন্টে। তবে এখন সেনসেক্স ৪০০ পয়েন্ট কমে ট্রেড করছে ৭২০০০-এর ঘরে। অন্যদিকে নিফটি ট্রেড করছে ২১,৮৬০ পয়েন্টে, কমেছে ০.৬২ শতাংশ।

প্রি-ওপেনিংয়েই ছিল পতনের সঙ্কেত   

আজ বাজারে (Share Market Opening) বড় ধরনের পতন লক্ষ্য করা গিয়েছে। সকালেই আজ গিফট সিটিতে নিফটি ফিউচার সূচক পড়েছিল ৩০০ পয়েন্টেরও বেশি। প্রি ওপেনিং সেশনে সেন্সেক্স ৪০০ পয়েন্টেরও বেশি কমে ৭২ হাজারের নিচে চলে এসেছিল। প্রি-ওপেনিং সেশনে নিফটিও কমে গিয়েছিল ১৩৫ পয়েন্টের বেশি।  

যুদ্ধের ভয় বিনিয়োগকারীদের মনে

সংবাদসূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ইজরায়েল ইরানের বেশ কিছু পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য এলাকায় ক্ষেপনাস্ত্র চালিয়ে হামলা করেছে। গত সপ্তাহে ইরান বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল ইজরায়েলের উপর, এটা সম্ভবত তারই জবাব। পশ্চিম এশিয়ার দুই বড় শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর তা ভয় বাড়িয়েছে বিনিয়োগকারীদের মনে।

বিশ্ববাজারে কী প্রভাব

ইরান ইজরায়েলের সংঘাতের (Iran Israel Conflict) প্রভাব পড়েছে বিশ্বের বাজারেও। জাপানের বাজার সূচক নিক্কেই ২ শতাংশ পড়ে গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সূচক কোস্পি ১.৮ শতাংশ কমেছে, হংকংয়ের হ্যাংসেং ফিউচারও ১ শতাংশের বেশি পতন সয়েছে আজ পর্যন্ত।

গতকালও ভারতের বাজারে পতন এসেছিল

গতকাল বাজারে শুরুর দিকে উর্ধ্বগতি থাকলেও বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৬২ শতাংশ কমে ৭২,৪৮৮-এর স্তরে বন্ধ হয়েছিল। অন্যদিকে নিফটি বন্ধ হয়েছিল ২১,৯৯৫ স্তরে, কমে গিয়েছিল ১৫২ পয়েন্ট।  

আরও পড়ুন: Petrol Diesel Price: কোচবিহারে পেট্রোলের দর কমল ৭৯ পয়সা, কলকাতায় কত ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget