এক্সপ্লোর

ShareChat Lay-Offs: এবার কর্মী ছাঁটাইয়ের পথে শেয়ারচ্যাট, চাকরি খোয়াচ্ছেন দক্ষ কর্মীরাই!

Sharechat Job Cut: এবার সেই তালিকায় জুড়ল আরও একটি সংস্থার নাম। কর্মী ছাঁটাই করল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট। 

নয়া দিল্লি: বিশ্বজুড়েই চাকরির বাজার যেন ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্থিক মন্দার কথাও উঠে এসেছে বারবার।  ফেসবুক, মেটা, টুইটারের মতো একাধিক সংস্থা ইতিমধ্যেই তাঁদের বহু কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি সংস্থার নাম। কর্মী ছাঁটাই করল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট।                                                                                                        

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। আসন্ন মন্দার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা এমনটাই জানা গিয়েছে। ব্যাঙ্গালোর ভিত্তিক মহল্লা টেক প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন, শেয়ারচ্যাট এর একটি ভিডিও Moj প্রায় 500 জনকে ছাঁটাই করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে শেয়ারচ্যাটের বাজারমূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার, এখন প্রায় ২ হাজার ২০০ এর বেশি কর্মচারী রয়েছে এই সংস্থায়। 

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “আমাদের সংস্থার ইতিহাসে কিছু কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ করতে হল। আমাদের ২০ শতাংশ প্রতিভাবান কর্মীদের ছাঁটাই করতে হল। তাঁরা আমাদের এই যাত্রায় এতদিন সঙ্গে ছিলেন।” সংস্থার তরফে জানানো হয়েছে, এই ছাঁটাই হওয়া কর্মীরা ২০২২ সালের ডিসেম্বর অবধি তাঁদের ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাবেন। এই প্যাকেজে রয়েছে মোট বেতন, সংস্থায় প্রতি বছর পিছু ২ সপ্তাহের বেতন।                      

আরও পড়ুন, নেই কর্মীরা, খাঁ খাঁ করছে বিল্ডিং! খালি হচ্ছে মেটা, মাইক্রোসফটের অফিস

প্রসঙ্গত, ShareChat বর্তমানে খরচ কমিয়ে সংস্থার মনিটাইজেশনের দিকে মনোনিবেশ করেছে। এদিকে যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হল তাঁরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন সংস্থার তরফে।             

সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের (Facebook) প্রধান সংস্থা মেটা (Meta)। মাইক্রোসফটও (Microsoft) একই পথে হেঁটেছে। মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না।               

সেরা শিরোনাম

Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
Employees' Provident Fund Organisation: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
Gold-Silver Price Today: রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
Microsoft Layoffs: ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়
ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget