এক্সপ্লোর

Stock Market Crash: 'রক্তাক্ত' শেয়ার বাজার, একদিনে বিনিয়োগেকারীরা হারালেন ৭ লক্ষ কোটি টাকা, সবথেকে বেশি পতন এই স্টকগুলিতে

Share Market Closing: এদিন বিএসই (BSE) সেনসেক্স (Sensex) 73000-এর নীচে নেমে গেছে। সামলাতে পারেনি নিফটি (Nifty 50)।  22000-এর নীচে নেমে গেছে এই সূচক। সবথেকে বেশি পতন হয়েছে এই স্টকগুলিতে (Stock Price)।

Share Market Closing: লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের বড় ধস নামল ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)। বিদেশি বিনিয়োগকারীদের (Investment) বিপুল বিক্রির কারণে আজ 'রক্তাক্ত' হয়েছে স্টক মার্কেট (Stock Market)। এদিন বিএসই (BSE) সেনসেক্স (Sensex) 73000-এর নীচে নেমে গেছে। সামলাতে পারেনি নিফটি (Nifty 50)।  22000-এর নীচে নেমে গেছে এই সূচক। সবথেকে বেশি পতন হয়েছে এই স্টকগুলিতে (Stock Price)।

অস্থিরতার নিরিখে কোথায় বাজার
আজ মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিতে মারাত্মক প্রভাব পড়েছে। ইন্ডিয়া ভিক্স প্রায় 7 শতাংশ পতনের সঙ্গে পড়েছে এদিন। এক বছরের সর্বোচ্চে তলায় বন্ধ হয়েছে এই সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সেনসেক্স 1062 পয়েন্টের পতনের সঙ্গে 72,404 পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 345 পয়েন্টের পতনের সঙ্গে 21,957 পয়েন্টে বন্ধ হয়েছে। 

বিনিয়োগকারীরা হারিয়েছেন সাত লক্ষ কোটি টাকা
শেয়ারবাজারে এই সুনামির কারণে আজকের অধিবেশনে বিনিয়োগকারীদের ৭ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন 393.68 লাখ কোটি টাকায় বন্ধ হয়েছে। যা গত ট্রেডিং সেশনে 400.69 লাখ কোটি টাকা ছিল। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা 7 লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিনের ট্রেডিং শেষে লেনদেনে মোট 3943টি শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে 929টি শেয়ার লাভে বন্ধ হয়েছে এবং 2902টি শেয়ার লোকসানে ক্লোজিং দিয়েছে। ১১২টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি।

ইন্ডিয়া ভিক্সে রেকর্ড জাম্প
আগামী দিনে স্টক মার্কেটের উত্থান-পতন ভারত ভিক্সের উত্থানের দ্বারা পরিমাপ করা হয়। ইন্ডিয়া ভিক্স আজকের সেশনে 18.26 পর্যন্ত লাফিয়েছে, যা আগামী দিনগুলিতে বাজারে বিশাল ওঠানামা দেখতে পারে তা আর বলার অপেক্ষা রাখে রাখে না। বাজার বন্ধের সময়, ইন্ডিয়া ভিক্স 6.56 শতাংশ বৃদ্ধির সাথে 1820-এ বন্ধ হয়েছিল।

কোন সেক্টরের কী অবস্থা
আজকের ট্রেডিংয়ে দুটি এফএমসিজি এবং এনার্জি স্টকের বড় পতনের কারণে এফএমসিজি এবং এনার্জি সূচক বড় পতনের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির এফএমসিজি সূচক 1383 পয়েন্টের পতনের সাথে বন্ধ হয়েছে। এনার্জি সূচক 1177 পয়েন্টের পতনের সাথে দৌড় থামিয়েছে। এছাড়াও আইটি, ফার্মা, মেটাল অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরেবলস এবং হেলথ কেয়ার সেক্টরের শেয়ারও পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

কোন শেয়ারে পতন, কোথায় বৃদ্ধি 
পিরামল এন্টারপ্রাইজের স্টক 8.86 শতাংশ, লারসেন 7.89 শতাংশ, আরতি ইন্ডাস্ট্রিজ 5.81 শতাংশ, এশিয়ান পেইন্টস 4.68 শতাংশ, JSW স্টিলের 3.64 শতাংশ কমেছে। টাটা মোটরস 1.77 শতাংশ বৃদ্ধির সাথে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.37 শতাংশ বৃদ্ধির সাথে, এসবিআই 1.14 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Gold Silver Price: লক্ষ্মীবারে আরও সস্তা হল সোনা, রাজ্যে কতটা কমল দাম ? দেখে নিন রেটচার্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget