এক্সপ্লোর

Stock Market: ফের দৌড় শুরু শেয়ার বাজারে, সকালেই ৪ লক্ষ কোটির মুনাফা বিনিয়োগকারীদের- কোন কোন স্টকে নজর ?

Stock Market Opening: আজ টাটা মোটরস ২.১৮ শতাংশ, এনটিপিসি ২.১৭ শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.৬১ শতাংশ, আদানি পোর্টসের শেয়ার ১.৫৫ শতাংশ, ইনফোসিসের শেয়ার ১.৪৭ শতাংশ এবং টিসিএস ১.০১ শতাংশ বেড়েছে।

Sensex Today: মঙ্গলবার সকালে বাজার খুলতেই দৌড় শুরু সেনসেক্স ও নিফটি সূচকে। গত এক সপ্তাহের টানা পতনের পর আবার সবুজে ফিরল বাজার। এক লাফে ৮০০ অঙ্ক পেরোল সেনসেক্স। বৈশ্বিক বাজারের ইতিবাচক সঙ্কেতের (Stock Market Opening) মধ্যে দেশীয় বিনিয়োগকারীরাও ব্যাপক কেনাকাটা করতে শুরু করেছেন বাজারে, আইটি এনার্জি এবং ব্যাঙ্কিং সেক্টরে (Stock Market) তাই ব্যাপক কেনাকাটির দরুণ আজ সেনসেক্স সকালেই ৭৮ হাজার পেরিয়ে যায়। সেনসেক্স (Sensex Today) সূচক আজ ৮০০ পয়েন্ট বেড়ে গিয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বেড়েছে ২২৭ পয়েন্ট। ফলে সকাল থেকেই তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে।

কোন কোন স্টকে আজ দাম বাড়ছে ?

আজকের বাজারের শুরুতেই সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৬টি স্টকেই গতি দেখা যাচ্ছে। মাত্র ৪টি স্টকেই কেবল পতন এসেছে। আজকের বাজারে টাটা মোটরস ২.১৮ শতাংশ, এনটিপিসি ২.১৭ শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.৬১ শতাংশ, আদানি পোর্টসের শেয়ার ১.৫৫ শতাংশ, ইনফোসিসের শেয়ার ১.৪৭ শতাংশ এবং টিসিএস ১.০১ শতাংশ বেড়েছে। অন্যদিকে আল্ট্রাটেক সিমেন্ট, টেক মহিন্দ্রা, পাওয়ার গ্রিডের শেয়ারের দামও যথাক্রমে ০.৮৯ শতাংশ, ০.৭৯ শতাংশ, ০.৭৫ শতাংশ বেড়েছে আজ সকালেই।

কোন কোন স্টকে পতন

মাত্র ৪টি স্টকেই এসেছে পতন আজ। এর মধ্যে রয়েছে কোটা মহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, সান ফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার রয়েছে। নিফটি ৫০-এর ৫০টি শেয়ারের মধ্যেও মাত্র ৪টি শেয়ারেই আজ পতন এসেছে।

৪ লক্ষ কোটির কাছাকাছি মুনাফা বিনিয়োগকারীদের

আজ সকালের শুরুতেই তেজিভাব এসে যায় ভারতের বাজারে। আর সেই কারণে বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪২৯.০৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয় ৪৩২.৯৬ লক্ষ কোটি। অর্থাৎ আজ সকালেই বিনিয়োগকারীদের প্রায় ৪ লক্ষ টাকা মুনাফা হয়েছে।  

কোন সেক্টরে কী হাল

আজকের বাজারে আইটি, ব্যাঙ্কিং, অটো ফার্মা, এফএমসিজি, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার, অয়েল অ্যান্ড গ্যাস ইত্যাদি সেক্টরে আজ ব্যাপক গতি দেখা যাচ্ছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Credit Card: ক্রেডিট কার্ড বিলের Minimum Due দেওয়া কতটা সঠিক ? অবশিষ্ট পরিমাণের উপর কত সুদ ধার্য হয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget