এক্সপ্লোর

Stock Market Update: বাজেটের পরদিন তেজি শেয়ার বাজার, ৫০৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Stock Market: বাজেট পেশের দিন যেমন তেজি ছিল শেয়ার বাজার, আজও ঠিক একইরকম দেখা যাচ্ছে সেনসেক্স ও নিফটি। আজ দিনের শুরুতেই ৫০৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। নিফটিও ১৪৯ পয়েন্ট বেড়ে ১৭,৭২৬-এ পৌঁছে যায়।

নয়াদিল্লি: গতকাল সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পরদিনই তেজি শেয়ার বাজার। আজ সকাল ৯.৪৫ মিনিটে ৫০৩ পয়েন্ট বেড়ে ৫৯,৩৬৫-তে পৌঁছে যায় বিএসই সেনসেক্স। এনএসই নিফটিও ১৪৯ পয়েন্ট বেড়ে ১৭,৭২৬-এ পৌঁছে যায়। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ ইন্ডিকসও ইতিবাচক। মিডক্যাপ ০.৫ শতাংশ এবং স্মলক্যাপ ০.৮ শতাংশ বেড়েছে।

Stock Market Update: বাজেটের পরদিন তেজি শেয়ার বাজার, ৫০৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

আজ শেয়ার বাজার খোলার পর যে সংস্থাগুলির শেয়ারের দর বেড়েছে সেগুলির মধ্যে আছে বাজাজ ট্যুইনস, পাওয়ারগ্রিড, আইটিসি, কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ও ভারতী এয়ারটেল। এই সংস্থাগুলির শেয়ারের দর ০.৯ শতাংশ থেকে ২ শতাংশ বেড়েছে। নিফটির ক্ষেত্রে আইকার মোটর্সের শেয়ারের দর ২ শতাংশ বেড়েছে। 

এরই মধ্যে টেক মাহিন্দ্রার শেয়ারের দর কমেছে। এই সংস্থার শেয়ারের দর ৩ শতাংশ কমে গিয়েছে। ব্রিটানিয়া, আদানি পোর্টস, আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দরও কিছুটা কমে গিয়েছে।

গতকাল বাজেট পেশের দিনও চাঙ্গা ছিল শেয়ার বাজার। গতকাল বিএসই সূচক ৮৪৮ পয়েন্ট বাড়ে। মেটাল ও ক্যাপিটাল পণ্য স্টকগুলিতে ব্যাপক লেনদেন দেখা যায়। এরই ফলে সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। 

গতকাল লেনদেন একটা সময় সেনসেক্স ৫৯,০৩২-এ পৌঁছে যায়। পরে তা ৮৪৮.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮,৮৬২.৫৭ এ শেষ করে। এনএসই-র সূচক নিফটিও ২৩৭ পয়েন্ট বেড়ে ১৭,৫৭৬-এ শেষ করে। সেনসেক্সে সবচেয়ে বেশি লাভবান হয় টাটা স্টিলের শেয়ার। তা ৭.৫৭ শতাংশ বেড়েছে। সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, আলট্রাসিমেন্ট ও এইচসিএল টেকের মতো আরও কিছু শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, এমঅ্যান্ডএম, পাওয়ার গ্রিড, এসবিআই, ভারতী এয়ারটেল, এনটিপিসি, মারুতি ও রিলায়েন্সের শেয়ার সূচক লাল সঙ্কেতেই দিনের লেনদেন শেষ করে। বৃহত্তর বাজারের ক্ষেত্রে বিএসই মিডক্যাপ ইনডেস্ক ১ শতাংশ বৃদ্ধি সহ লেনদেন শেষ করে। বিএসই স্মলক্যাপ সূচক ০.৯ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget