এক্সপ্লোর

Swiggy Delivery Partners: সুইগি থেকে লোন পান ডেলিভারি পার্টনাররা, কীভাবে করবেন আবেদন?

Swiggy Loan: ২০১৯ সালে প্রথম সুইগি তার ডেলিভারি পার্টনারদের ঋণ দেওয়া শুরু করে। গত ১২ মাসে মোট ১০২ কোটি টাকা ঋণ দিয়েছে সুইগি, রয়েছে বfমার ব্যবস্থাও। কীভাবে ঋণ পান ডেলিভারি পার্টনাররা?

কলকাতা : সুইগি ডেলিভারি পার্টনারদের (Swiggy Delivery Partner) নানা সমস্যার কথা এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাঁদের হাড়ভাঙা খাটুনির কথা, সংস্থার তরফে মাঝেমাঝে অসহযোগিতার কথাও যেমন উঠে এসেছে, এবার তেমনি এক  নজরকাড়া তথ্য প্রকাশ্যে এসেছে সংস্থার তরফে। ফুড ডেলিভারি অ্যাপ সুইগি জানিয়েছে, গত ১২ মাসে তারা তাদের ডেলিভারি পার্টনারদের প্রায় ১০২ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র নভেম্বর মাসেই প্রায় ১০.১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে পার্টনারদের। কেন এই ঋণ (Loan)? ডেলিভারি পার্টনারদের ব্যক্তিগত প্রয়োজনেই অনেকক্ষেত্রে সংস্থা এই ঋণ দিয়েছে বলে জানা গিয়েছে।

২০১৯ সালে প্রথম সুইগি (Swiggy) তার ডেলিভারি পার্টনারদের ঋণ দেওয়া শুরু করে। তখনই মাসে প্রায় ১.৫ লক্ষ ঋণের আবেদন জমা পড়ে সুইগির ঘরে। বেটারপ্লেস এবং রিফাইন নামে দুটি ঋণদাতা সংস্থার সঙ্গে যৌথভাবে সুইগি ডেলিভারি পার্টনারদের ঋণের আবেদন মঞ্জুর করতে শুরু করে। পার্টনারদের যদি ঋণ পরিশোধের ভালো ইতিহাস (Repayment History) থাকে, তবে ঋণ গ্রহণের কোনো নির্দিষ্ট মাপকাঠি বা সীমা ধার্য করা নেই। কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন ডেলিভারি পার্টনাররা, তা স্পষ্ট করে উল্লেখ করা নেই।

সুইগির হেড অফ অপারেশন মিহির শাহ জানান, ডেলিভারি পার্টনারদের প্রয়োজনে পাশে দাঁড়াতেই তাদের জন্য এই ঋণের ব্যবস্থা চালু করা হয়েছে সংস্থার তরফে। সম্প্রতি তারা চালু করেছে হসপিক্যাশ পলিসি (Hospicash Policy) যেখানে কোনো ডেলিভারি পার্টনার হাসপাতালে ভর্তি হলেও তার রিপেমেন্টের বদলে সরাসরি বিমা পেয়ে যান। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে যৌথভাবে সুইগি এই পলিসি চালু করেছে বলে জানা গিয়েছে। এই পলিসির মাধ্যমে ডেলিভারি পার্টনাররা মৃত্যু, আংশিক অক্ষমতা বা পূর্ণ অক্ষমতা কিংবা সাধারণ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে সমস্ত খরচের কভারেজ পান। ঋণের মাত্র ১ শতাংশ প্রিমিয়াম দিতে হয় এই বিমার জন্য। আগে থেকে কোনো ঋণ নিয়ে রেখেছেন, অথচ ঋণ পরিশোধের আগেই কোনো দুর্ঘটনা ঘটলে ইএমআই পরিশোধের ভার ঋণগ্রহীতার পরিবারের উপর পড়ে না এই পলিসিতে।

ঋণ গ্রহণের সময় কী কী সুবিধে পান ডেলিভারি পার্টনাররা?

সংস্থার তরফে ঋণ গ্রহণের সময় নথিপত্র জমা করার বিষয়ে সাহায্য করা থেকে শুরু করে ঋণের নানারকম নিয়মকানুনের ব্যাপারে ডেলিভারি পার্টনারদের অবগত করানোর দায়িত্বও পালন করে সুইগি। ঋণ সংক্রান্ত সমস্ত রকম সমস্যা কিংবা অভিযোগ দেখভালের জন্য সুইগির তরফে ন্যাশনাল ইন্স্যুরেন্সের (National Insurance) একটি দল নিয়োজিত আছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget