এক্সপ্লোর

Tata Technologies IPO: টাটা টেকনোলজিসের প্রাইস ব্যান্ড ঘোষণা, প্রতি শেয়ার কত পড়বে ? গ্রে মার্কেটে দুরন্ত লাভের ইঙ্গিত

IPO: টাটা টেকনোলজিসের (Tata Technologies IPO)  প্রতি শেয়ারের দাম (Stock Price)  রাখা হয়েছে কোম্পানির সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখেই। আগামী সপ্তাহে ২২ নভেম্বর খুলবে টাটা টেকনোলসিজের আইপিও। 

IPO: জল্পনার মধ্য়েই দাম ঘোষণা করে দিল টাটা গ্রুপ(Tata Group)। টাটা টেকনোলজিসের (Tata Technologies IPO)  প্রতি শেয়ারের দাম (Stock Price)  রাখা হয়েছে কোম্পানির সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখেই। আগামী সপ্তাহে ২২ নভেম্বর খুলবে টাটা টেকনোলসিজের আইপিও। 

কত টাকা পড়বে শেয়ারের দাম
টাটা টেকনোলজিস আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। কোম্পানি আইপিও খোলার তারিখ প্রকাশ্যে আনার পরই এই শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের তুমুল কৌতূহল জেগেছে। সেই কথা মাথায় রেখেই কোম্পানি তার শেয়ারের মূল্য বা প্রাইস ব্যান্ড ঘোষণা করেছে। টাটা টেকনোলজিস শেয়ার প্রতি 475 টাকা থেকে 500 টাকা পর্যন্ত প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। শেয়ারের এললিস্টেড প্রাইস ইক্যুইটি শেয়ার প্রতি 2 টাকা রাখা হয়েছে।

 অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য কোনদিন খোল হবে আইপিও
সাধারণ বিনিয়োগকারীরা 22 নভেম্বর 2023 থেকে 24 নভেম্বর 2023-এর মধ্যে Tata Technologies IPO-তে বিনিয়োগ করতে পারবেন৷ অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য IPO 21 নভেম্বর 2023-এ খোলা হবে৷ এই IPO সম্পূর্ণরূপে বিক্রির অফারের মাধ্যমে চালু করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে টাটা মোটরস, টাটা ক্যাপিটাল গ্রোথ ফান্ড-১ এবং আলফা টিসি হোল্ডিং এই ইস্যুর মাধ্যমে তাদের শেয়ার বিক্রি করতে চলেছে।

কত শতাংশ খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত
টাটা টেকনোলজিসের এই আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য 50 শতাংশ শেয়ার সংরক্ষিত হয়েছে। যেখানে 15 শতাংশ শেয়ার অ-প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য এবং 35 শতাংশ শেয়ার খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে। যেখানে 6,085,027 ইক্যুইটি শেয়ার টাটা মোটরসের শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত আছে। 2,028,342 ইক্যুইটি শেয়ার কোম্পানির কর্মচারীদের জন্য সংরক্ষিত আছে।

টাটা টেকনোলজিস বাজার থেকে কত টাকা সংগ্রহ করবে
মিডিয়া রিপোর্ট অনুসারে, কোম্পানি 30 নভেম্বর, 2023-এ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করবে। যেখানে 1 ডিসেম্বর, 2023-এ রিফান্ড জারি করা হবে। কোম্পানির শেয়ারগুলি 5 ডিসেম্বর BSE এবং NSE-তে তালিকাভুক্ত হবে। কোম্পানি এই আইপিওর মাধ্যমে 3042.51 কোটি টাকা সংগ্রহ করার চেষ্টা করছে।  এই আইপিওর মাধ্যমে মোট 60,850,278টি ইক্যুইটি শেয়ার বিক্রি করা হবে।

কত চলছে GMP?
ইস্যুটির বিশদ প্রকাশের পর থেকে টাটা টেকের শেয়ারগুলি গ্রে মার্কেটে শোরগোল ফেলে দিয়েছে। শেয়ারগুলি 16 নভেম্বর 2023-এ শেয়ার প্রতি 298 টাকা প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। বর্তমানে কোম্পানির শেয়ার প্রতি শেয়ার 798 টাকায় তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা 59.60 শতাংশ মুনাফা পাবেন বলে আশা করা হচ্ছে।

Multibagger Stock: আড়াই টাকার স্টক করেছে কোটিপতি , জানেন এই মাল্টিব্যাগারের নাম ?

 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget