এক্সপ্লোর

TCS: TCS-এর কর্মীদের বেতন নিয়ে বড় ঘোষণা, ৭০ শতাংশ কর্মীই পাবেন এই সুবিধে

TCS Employee Salary: টিসিএসে কর্মীদের জন্য গ্রেড ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ট্রেনি কর্মীরা পড়েন ওয়াই লেভেলে। সিস্টেম ইঞ্জিনিয়াররা রয়েছেন সি ওয়ান স্তরে। কর্মীদের ভ্যারিয়েবল পে নিয়ে ঘোষণা করেছে সংস্থা।

Tata Consultancy Services:  দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস-এর পক্ষ থেকে তাদের কর্মীদের বেতন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ৭০ শতাংশেরও বেশি কর্মীকে ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে দেওয়ার কথা জানানো হয়েছে। আর বাকি কর্মীদের এই ভ্যারিয়েবল পে দেওয়া হবে তাদের বিজনেস ইউনিটে পারফরম্যান্সের উপরে ভিত্তি করে।

সংবাদসূত্রে জানা যাচ্ছে, গত সপ্তাহে সংস্থার কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্কড় জানিয়েছেন, QVA পরিকল্পনার আওতায় থাকা সি২ গ্রেড অথবা সমমানের গ্রেড এ-র সমস্ত কর্মী ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাবেন। একে কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স বলা হয়। সি৩ গ্রেড বা তার উপরের স্তরের কর্মীদের বেতন তাদের ব্যবসায়িক দক্ষতার উপরে নির্ভর করবে।

টিসিএসে কর্মীদের গ্রেড ব্যবস্থা রয়েছে

টিসিএসে কর্মীদের জন্য গ্রেড ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ট্রেনি কর্মীরা পড়েন ওয়াই লেভেলে। সিস্টেম ইঞ্জিনিয়াররা রয়েছেন সি ওয়ান স্তরে। এরপরে একে একে আসে সি২, সি৩, সি৪, সি৫ স্তর এবং সব স্তরের শীর্ষে থাকে CXO। সি৩ বা এর উপরের ব্যান্ডের অধীনে থাকা কর্মীদের সিনিয়র কর্মী হিসেবে বিবেচনা করা হয়। আর সি২ বিভাগের অধীনে থাকা ৭০ শতাংশ কর্মী তিন মাসের জন্য তাদের সম্পূর্ণ কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স পাবেন।

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

সম্প্রতি টিসিএস সংস্থা তাদের কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তী ত্রৈমাসিক পর্যন্ত স্থগিত করেছে। সংস্থাটি প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে তাদের কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে। সংস্থা জানিয়েছে যে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে টানা তিন মাস ধরে ডলারের দুর্বলতা সংস্থার রাজস্বের উপরে প্রভাব ফেলেছে। তবে এই সময়ের মধ্যে প্রচুর নতুন লোক নিয়োগ করা হয়েছে। প্রথম ত্রৈমাসিকে নিয়োগ করা হয়েছিল ৫০৯০ জন কর্মী। এর ফলে সংস্থার মোট কর্মী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজারেরও বেশি রয়েছে।

প্রথম ত্রৈমাসিকে ১২৭৬০ কোটি টাকা লাভ

২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা কনসালট্যান্সি সার্ভিস সংস্থা বার্ষিক ভিত্তিতে ৬ শতাংশ মুনাফা বাড়িয়েছে। এই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ১২ হাজার ৭৬০ কোটি টাকা। সংস্থার অপারেটিং আয়ও ১.৩২ শতাংশ বেড়ে ৬৩,৪৩৭ কোটি টাকা হয়েছে যা গত বছরের একই ত্রৈমাসিকে ছিল ৬২,৬১৩ কোটি টাকা। দারুণ ত্রৈমাসিকের ফলাফলের পরে সংস্থাটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ১১ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget