এক্সপ্লোর

TDS Rule: ১ এপ্রিল থেকেই বদলে যাবে ট্যাক্সের এই বিশেষ নিয়ম; বিনিয়োগকারী ও প্রবীণ নাগরিকরা কী সুবিধে পাবেন ?

TDS Rule to Change From April 1: সবথেকে বড় বদল হবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, ফিক্সড ডিপোজিটে অর্জিত সুদের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত টিডিএসে ছাড় পাওয়া যাবে।

Income Tax: ২০২৫-২৬ অর্থবর্ষ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকেই আর এই নতুন অর্থবর্ষে টিডিএসের নিয়ম কিছু বদলে যেতে চলেছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নিয়মে বেশ কিছু বদল এনেছেন এবারের পূর্ণাঙ্গ বাজেটে। আর এই সমস্ত পরিবর্তনের (Income Tax) মধ্যেই টিডিএসের কিছু নিয়মও বদলে যেতে চলেছে। এর মাধ্যমে প্রবীণ নাগরিক, বিনিয়োগকারী, কমিশন উপার্জনকারীদের আয় রোজগারেও (TDS Rules) বেশ কিছু বদল হবে। আর এতে ট্যাক্সের চাপও অনেকটা কমবে।

আর সবথেকে বড় বদল হবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, ফিক্সড ডিপোজিটে অর্জিত সুদের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত টিডিএসে ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকরা রেকারিং ডিপোজিট সহ (Income Tax) অন্যান্য নিশ্চিত বিনিয়োগের মাধ্যমেও একইভাবে এই টিডিএসে ছাড় পাওয়া যাবে। আর এর ফলে যে সমস্ত প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের সুদের উপরেই জীবন নির্বাহ করেন, তাদের অনেক উপকার হবে।

তবে অন্যদিকে সাধারণ মানুষদের ক্ষেত্রে টিডিএসের (TDS Rules) ছাড়ের মাত্রা ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। এর অর্থ হল কোনও ব্যক্তির স্থায়ী আমানত থেকে সুদের পরিমাণ যদি বছরে ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়, তাহলেই একমাত্র ব্যাঙ্কের পক্ষ থেকে টিডিএস কাটা হবে। আর এর ফলে সুদের আয়েই যাদের জীবন চলে তাদের ক্ষেত্রে অনেকটাই সুরাহা হবে।

গেমিং দুনিয়াতেও টিডিএসের নিয়মে বড় বদল আসবে। গেমিং থেকে রোজগারে কারও যদি একবারে ১০ হাজার টাকার বেশি উপার্জন হয়, তাহলে ১০ হাজার টাকার অতিরিক্ত আয়ের উপর টিডিএস কাটা হবে। অর্থাৎ কোনও ব্যক্তি যদি বারেবারে ৮ হাজার টাকা উপার্জন করে, তাহলেও তার উপর টিডিএস কাটা হবে না। একমাত্র একবারে ১০ হাজার টাকার উপার্জনের উপরেই টিডিএস ধার্য করা হবে।

ফিক্সড ডিপোজিটে সুদের আয় ৫০ হাজারের (Income Tax) বেশি হলেই ব্যাঙ্কগুলি টিডিএস কাটবে ও আয়কর বিভাগকে জানাবে। ব্যাঙ্কের প্যান কার্ড নম্বর থাকলে ১০ শতাংশ টিডিএস কাটা হয়। ব্যাঙ্কের যদি প্যান কার্ড না থাকে, তাহলে ফিক্সড ডিপোজিটে সুদের করযোগ্য আয়ের উপর ২০ শতাংশ টিডিএস কাটা হয়। ৬০ বছরের কম বয়সী সকলেই এর সুবিধা পাবেন।

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget