এক্সপ্লোর

Jobs: আগামী ৫ বছরে কাজ পাবেন ৮০ হাজার মানুষ, এই সেক্টরে খুলতে পারে কপাল

Agritech Sector Jobs: আগামী ৫ বছরে এই সেক্টরে আরও ৬০ হাজার থেকে ৮০ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। এর মধ্যে এআই ডেভেলপমেমট, টেকনোলজি, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বাড়বে চাকরির সম্ভাবনা।

Agritech Sector: সম্প্রতি টিমলিজ সার্ভিস সংস্থার এক সিনিয়র এক্সিকিউটিভের মতে, কৃষি-প্রযুক্তি খাতে আগামী পাঁচ বছরে ৬০ হাজার থেকে ৮০ হাজার কর্মসংস্থান হবে। এগ্রি-টেক বা কৃষি-প্রযুক্তি আদপে দেশের সম্পূর্ণ কৃষি ব্যবস্থাকেই (AgriTech Jobs) পাল্টে দেবে। জলসেচের ব্যবস্থায় বদল, বীজ, সার এবং কীটনাশক পরিচালনার জন্য আরও উন্নত প্রযুক্তি দরকার, যন্ত্রপাতি দরকার, পণ্য বিক্রির জন্য একটি উপযুক্ত বাজারও (Job News) দরকার। টিমলিজ সংস্থার মুখ্য স্ট্রাটেজিস্ট অফিসার সুব্বুরাথিনাম পি একটি সাক্ষাৎকারে পিটিআই সংবাদমাধ্যমকে এ কথা জানান।

এই খাতে কৃষকদের জলবায়ুর পূর্বাভাস, কীটপতঙ্গ, রোগের পূর্বাভাস ও সেচ সংক্রান্ত সতর্কতা সহ বাস্তব সময়ের পরামর্শমূলক পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে যাতে তারা আগাম খবর পেয়ে আরও ভাল পণ্য উৎপাদন করতে পারে। দেশের এগ্রিটেক সেক্টর বিভিন্ন পদে ১ লক্ষের কাছাকাছি কর্মীকে নিয়োগ করেছে, টেকনিক্যাল অপারেশনাল, ম্যানেজারিয়াল পদে এই নিয়োগ হয়েছে। আগামী ৫ বছরে এই সেক্টরে আরও ৬০ হাজার থেকে ৮০ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। এর মধ্যে এআই ডেভেলপমেমট, টেকনোলজি, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, দীর্ঘমেয়াদী ফার্মিং সমাধান ইত্যাদি ক্ষেত্রে বাড়বে চাকরির সম্ভাবনা। তিনি জোর দিয়ে বলেন, বেশিরভাগ এগ্রিটেক চাকরি মরশুমি নয়, কারণ এই সেক্টর মূলত নজর দেয় টেকনোলজিকাল উদ্ভাবন, পরিসংখ্যান এবং কন্টিনিউয়াস অপারেশনাল সাপোর্ট। এই পদগুলি বিশেষ বিশেষ মরশুমে বাড়তে পারে, ফসল নজরদারির মত অন্যান্য ক্ষেত্রেও তখন এই সেক্টরে নিয়োগ জরুরি হয়ে পড়বে।

সিনিয়র আধিকারিক ব্যাখ্যা করে জানিয়েছেন যে এই এগ্রিটেক চাকরি মূলত হাইব্রিড ও অন-গ্রাউন্ড রোলের মিশ্রণ। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট পজিশনের চাকরি যেমন বাড়িতে বসেও করা যায়, তবে মেশিন অপারেটর, ফিল্ড টেকনিশিয়ান ইত্যাদি চাকরি সরাসরি ক্ষেত্র-নির্ভর কাজ। মহারাষ্ট্র, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে এই চাকরি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন; Financial Rules: ১ জানুয়ারি থেকেই বদলে গেল আয়কর, ক্রেডিট কার্ড, পেনশনের এই নিয়মগুলি, কী সুবিধে হবে ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget