এক্সপ্লোর

Unified Pension Scheme: ১০ বছরের আগেই চাকরি থেকে অবসর নেবেন ? কত পেনশন পাবেন নতুন স্কিমে ?

UPS Rule: এই পেনশন স্কিমে কেন্দ্র সরকার জানিয়েছে যে কর্মীরা ২৫ বছর চাকরি করেছেন, তারা অবসরকালীন ১২ মাসের গড় বেতনের অর্ধেক টাকা পেনশন হিসেবে পাবেন। যারা ১০ বছরের কম চাকরি করেছেন, তারা কি পেনশন পাবেন ?

Minimum Pension: দেশের চাকরিজীবীদের এবং পেনশনভোগীদের বহুদিনের দাবির পরে ভারত সরকার সম্প্রতি একটি নতুন পেনশন স্কিম চালু করেছে যার নাম ইউনিফায়েড পেনশন স্কিম। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme) চালু হতে চলেছে। কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিমের মাধ্যমে প্রায় ২৩ লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন। যদি রাজ্য সরকারও এই নিয়ম (Unified Pension Scheme) চালু করে, তাহলে মোট ৯০ লক্ষ মানুষ উপকৃত হবেন। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে সেই রাজ্যে ইউনিফায়েড পেনশন স্কিম চালু হবে।

এই পেনশন স্কিমে কেন্দ্র সরকার জানিয়েছে যে সমস্ত কর্মী ২৫ বছর চাকরি করেছেন, তারা অবসরকালীন ১২ মাসের গড় বেতনের অর্ধেক টাকা পেনশন হিসেবে পাবেন। এছাড়া যে সমস্ত কর্মী ন্যূনতম ১০ বছর চাকরি করেছেন, তাদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তবে এখন একটাই প্রশ্ন এসেছে যারা ১০ বছরের কম চাকরি করেই অবসর নিয়েছেন, তারা কি পেনশন পাবেন ? পেলে সেই পেনশনের অঙ্ক কত হবে ? তবে সরকার জানিয়েছে আপনি যদি ১০ বছর চাকরিই না করেন, তাহলে পেনশন হিসেবে আপনি কিছুই পাবেন না।

ইউপিএসের সঙ্গে সঙ্গেই চলবে এনপিএস

ইউনিফায়েড পেনশন স্কিম বোঝানোর জন্য কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই ন্যাশনাল পেনশন স্কিম পরিষেবাও চালু রাখা হবে। কর্মীদের এই দুটি বিকল্পের মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিতে হবে। পেনশন সিস্টেম নির্বাচনের পর সেই সিস্টেম আর বদলানো যাবে না। এই নতুন পেনশন স্কিম আসলে ১০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত যারা কাজ করেছেন, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে বলা হয়নি যে ১০ বছরের কম চাকরি করলে সেই কর্মীর পেনশনের কী হবে।

১০ বছর চাকরির আগেই অবসর নিলে পেনশন মিলবে না

ইউনিফায়েড পেনশন স্কিমের গাইডলাইন অনুযায়ী অবসরের পর শেষ ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন কর্মীরা। চাকরির মেয়াদের মধ্যেই কর্মীর মৃত্যু ঘটলে, বেতনের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে তাঁর পরিবারকে। তবে যারা ১০ বছর কাজের আগেই অবসর নেবেন, তাদের কোনও পেনশন দেওয়া হবে না। যদি কেউ ৯ বছর ১১ মাসও কাজ করে থাকেন, তাহলেও তিনি পেনশন পাওয়ার যোগ্য হবেন না।

আরও পড়ুন: Multibagger Stock: ২ টাকার স্টক এখন ৭৮ টাকায়, ৪০০০ শতাংশ বেড়েছে এই মাল্টিব্যাগার পেনি স্টক

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget