এক্সপ্লোর

Union Budget 2024: প্রথমবার চাকরিতে ঢুকলে একমাসের মজুরি, EPFO-ও জমা দেবে কেন্দ্র, জানালেন নির্মলা

Nirmala Sitharaman: মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা।

নয়াদিল্লি: কর্মসংস্থানকে চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের (First Time Employees Benefits)। প্রথম বার চাকরিতে ঢুকছেন যাঁরা, তাঁরা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানালেন, EPFO-তে প্রথম বার যাঁদের নাম নথিভুক্ত হবে, তাঁদের একমাসের বেতন দেওয়া হবে। তিনটি ইনস্টলমেন্টে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে সরকার। অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে যে সব সংস্থা, EPFO ভর্তুকি বাবদ মাসিক ৩ হাজার টাকা ভর্তুকি পাবেন তাঁরা, দু'বছরের জন্য। (Union Budget 2024)

Employment Linked Incentive হিসেবে তিনটি প্রকল্পের ঘোষণা করেন নির্মলা-

  • প্রথম প্রকল্পে, সরাসরি একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন।
  • দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। এতে ৩০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। 
  • তৃতীয় প্রকল্পে, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু'বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে ৫০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। কিন্তু নিয়োগের ১২ মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারকে টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে।


Union Budget 2024: প্রথমবার চাকরিতে ঢুকলে একমাসের মজুরি, EPFO-ও জমা দেবে কেন্দ্র, জানালেন নির্মলা

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি জানান, কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত দক্ষতা বৃদ্ধিতে বেশ কিছু প্রকল্প আনা হচ্ছে। প্রথমবার EPFO-র আওতায় আসবেন যাঁরা, তাঁরা এই সুবিধা পাবেন। 

আরও পড়ুন: Budget 2024: শিক্ষায় বাড়ল বরাদ্দ! ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা

উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান প্রসঙ্গে নির্মলা জানান, প্রথমবার চাকরিতে যোগ দেবেন যাঁরা, EPFO-তে তাঁদের নাম ওঠার পর, তাঁদের ইনসেন্টিভ দেবে কেন্দ্র। এক্ষেত্রে ওই কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগে প্রথম চার বছরের EPFO-র টাকা কেন্দ্রই জমা দিয়ে দেবে। প্রত্যেক অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে দু'বছরের জন্য নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা সরকার ফিরিয়ে দেবে। 

কর্মক্ষেত্রে মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে, দেশে মহিলাদের জন্য ওয়র্কিং হস্টেল তৈরির ঘোষণাও করেন নির্মলা। পাশাপাশি, প্রথম সারির সংস্থাগুলিতে ছেলেমেয়েরা যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান,  তার জন্য একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্মসংস্থান বড় ইস্যুতে পরিণত হয়েছিল। তাই ভাবনা-চিন্তা করেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রেও সরকার অনুদান দেবে বলে জানিয়েছেন নির্মলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget