এক্সপ্লোর

Budget 2024: শিক্ষায় বাড়ল বরাদ্দ! ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা

Education Budget: এবারের বাজেটে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য কী পদক্ষেপ বাজেট

কলকাতা: এবার বাজেটের (Union Budget 2024) শুরুতেই শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এবারের বাজেটে  শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন নির্মলা সীতারামন তাঁর বাজেট (Education Budget) বক্তৃতায় বলেন, 'না না ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতীয় অর্থনীতির উন্নতির হার এখন অনেক উন্নত। যে বিভিন্ন প্রকল্প আমরা ঘোষণা করেছি সেগুলি চলছে। আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে। ১.৪৮ লক্ষ কোটি টাকা শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করছি। এর ফলে সারা দেশে উন্নতির আলো পৌঁছানো যায়।'

শিক্ষা ঋণের প্রতি নজর:
দেশের মধ্যে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে। এর জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে।

 ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষার বাজেটে কেন্দ্র বরাদ্দ করেছিল ১,১২,৮৯৯ কোটি টাকা। যা তার আগেরবারের থেকে ১৩ শতাংশ বৃদ্ধি। ওই বাজেটের মোট বরাদ্দের ২.৯ শতাংশ ছিল শিক্ষার জন্য। ২০২৪-২৫ এর অন্তর্বতী বাজেটের জন্য সেটা বেড়ে হয়েছিল ১,২০,৬২৭ কোটি টাকা। 

প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা:
কেন্দ্রের অর্থ সাহায্যে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র একটি প্রকল্প আনার কথা বলেছে এই বাজেটে। যেখানে ৫ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।

শিক্ষাক্ষেত্রে আরও একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১০০০টি আইটিআই- (ITI)-কে হাব অ্যান্ড স্পোক মডেলে উন্নত করতে হবে। বিহারে মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনার কথা বলা হয়েছে এই বাজেটে।

এবারে বাজেটে শিক্ষার সঙ্গে প্রশিক্ষণের বিষয়টি একসঙ্গে রেখে একাধিক পরিকল্পনা করা হয়েছে। SKill তৈরির জন্য যেমন রাজ্য ও শিল্পক্ষেত্রের সঙ্গে মিলে কেন্দ্রের তরফে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তেমনই MSME-এর জন্যও একাধিক সুবিধার ঘোষণা করা হয়েছে। দেশে বেকারত্ব নিয়ে প্রবল অসন্তোষের কথা নানা স্তর থেকে নানা সময়ে উঠেছে। বিপুল সংখ্যক তরুণকে প্রশিক্ষণ দিয়ে হয় চাকরি নয়তো ক্ষুদ্র শিল্পে স্বনির্ভর করে তোলার জন্য় কি কোনও সামগ্রিক পরিকল্পনা রয়েছে সরকারের? সেটা কি আদৌ কাজে লাগবে? বলবে সময়।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:এবারের বাজেটের আগেও আলোচনায় অর্থমন্ত্রীর শাড়ি, দাম কত জানেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget