এক্সপ্লোর

Upcoming IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে ৬৫০০ কোটির এই আইপিও, দেবে মুনাফা ?

Bajaj Housing Finance IPO: বাজাজ হাউজিং ফিনান্সের এই ৬৫৬০ কোটির আইপিওর মাধ্যমে বাজারে একইসঙ্গে নতুন শেয়ার ও অফার ফর সেলের শেয়ার ছাড়বে সংস্থা। এর মধ্যে ৩৫৬০ কোটির নতুন শেয়ার থাকবে।

Bajaj Housing Finance: স্টক মার্কেটে বড় অপেক্ষা চলছে বাজাজ হাউজিং ফিনান্সের এই আইপিওকে ঘিরে। সম্প্রতি এই ৬৫০০ কোটির আইপিও কবে আসবে বাজারে সেই তারিখ ঘোষণা করেছে সংস্থা। ৯ সেপ্টেম্বর সোমবার থেকে এই বড়সড় আইপিওতে বিনিয়োগ করতে পারবেন আপনি এবং বিডিং বা সাবস্ক্রিপশন (Bajaj Housing Finance IPO) করা যাবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আইপিওর মাধ্যমে নতুন ইস্যুর সঙ্গে অফার ফর সেলের শেয়ারও বিক্রি করবে সংস্থা। গ্রে মার্কেটে এখন থেকে আইপিওকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বাজারে আসার আগেই এই আইপিওর (Upcoming IPO) জিএমপি প্রাইসব্যান্ড উঠেছে ৬৫ প্রিমিয়ামে।

৩৫৬০ কোটি টাকার নতুন ইস্যু ছাড়া হবে

বাজাজ হাউজিং ফিনান্সের এই ৬৫৬০ কোটির আইপিওর মাধ্যমে বাজারে একইসঙ্গে নতুন শেয়ার ও অফার ফর সেলের শেয়ার ছাড়বে সংস্থা। এর মধ্যে ৩৫৬০ কোটির নতুন শেয়ার থাকবে এবং বাকি ৩০০০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। বাজাজ গ্রুপের এই আইপিওর জন্য বহুদিন ধরেই অপেক্ষায় বিনিয়োগকারীরা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই আইপিওর প্রাইসব্যান্ড ঘোষণা করা হবে। এই আইপিওর মাধ্যমে সংস্থার মালিক ও শেয়ারহোল্ডাররা নিজেদের স্টেক কমাবেন। ৬ সেপ্টেম্বর চালু হবে আইপিওর অ্যাঙ্কর বুকিংয়ের সুবিধে।

বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভের শেয়ারহোল্ডারদের কোটা সংরক্ষিত থাকবে

সংস্থা জানিয়েছে বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভের শেয়ারহোল্ডারদের জন্য এই আইপিও সাবস্ক্রিপশনে কোটা থাকবে। বুক রানিং লিড ম্যানেজারদের মধ্যে রয়েছে কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি, বিওএফএ সিকিউরিটিজ ইন্ডিয়া, অ্যাক্সিস ক্যাপিটাল, গোল্ডম্যান স্যাকস ইন্ডিয়া, এসবিআই ক্যাপিটাল মার্কেটস, জেএম ফাইনান্সিয়ালস ও আইআইএফএল সিকিউরিটিজ।

২০টি রাজ্যে ৩ লক্ষ গ্রাহক আছে বাজাজ গ্রুপের

২০০৮ সালে তৈরি হয়েছিল এই বাজাজ হাউজিং ফিনান্স সংস্থা। ২০১৫ সালে নন-ডিপোজিট হাউজিং ফিনাস কোম্পানি হিসেবে এই সংস্থা কেন্দ্রের ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক হিসেবে নিবন্ধীত হয়। ২০১৮ সাল থেকে এই সংস্থা বাড়ি কেনা বা গড়ার জন্য ঋণ মঞ্জুর করে আসছে। এই সংস্থা বাজাজ গ্রুপের ব্যবসারই একটি অঙ্গ। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাজাজ গ্রুপের মোট গ্রাহক সংখ্যা ছিল ৩ লক্ষ ৮ হাজার জন। এর মধ্যে ৮১.৭ শতাংশ গ্রাহকই যুক্ত হোম লোনের মাধ্যমে। দেশের মোট ২০টি রাজ্যে, ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২১৫টি শাখা রয়েছে এই গ্রুপের।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Bonus Share: বিনা খরচেই শেয়ার পাবেন, শেয়ারহোল্ডারদের জন্য বড় ঘোষণা করল এই সংস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget