এক্সপ্লোর

Upcoming IPO: অমিতাভ, শাহরুখ বিনিয়োগ করেছেন এই সংস্থায়, IPO লিস্টিংয়ে দিতে পারে মুনাফা

Sri Lotus Developers IPO: শ্রী লোটাস ডেভেলপারসের প্রকাশিত প্রসপেক্টাস থেকে জানা গিয়েছে ২৪ ডিসেম্বরে এই সংস্থা শাহরুখ খানের ফ্যামিলি ট্রাস্টকে ৬.৭৫ লক্ষ শেয়ার অ্যালট করেছে।

Sri Lotus Developers IPO: একে আইপিও না বলে বলি-তারকাদের মেলা বলা চলে। অমিতাভ বচ্চন, সাহরুখ খান, সারা আলি খান, হৃতিক রোশন, রাজকুমার রাও সকলেই এই আইপিওতে ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন। সংস্থার নাম শ্রী লোটাস ডেভেলপারস অ্যান্ড রিয়েলটি লিমিটেড (Sri Lotus Developers IPO)। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৯২ কোটি টাকা (Upcoming IPO) সংগ্রহ করতে চাইছে সংস্থা। দিনে দিনে ভারতের আইপিও বাজারে তারকাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। আপনি কি এই আইপিওতে বিনিয়োগ করবেন ?

শাহরুখ খানকে দেওয়া হয়েছে ৬.৭৫ লক্ষ শেয়ার

শ্রী লোটাস ডেভেলপারসের প্রকাশিত প্রসপেক্টাস থেকে জানা গিয়েছে ২৪ ডিসেম্বরে এই সংস্থা শাহরুখ খানের ফ্যামিলি ট্রাস্টকে ৬.৭৫ লক্ষ শেয়ার অ্যালট করেছে। একইভাবে অমিতাভ বচ্চনকেও দেওয়া হয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৬৭০টি শেয়ার। হৃতিক রোশনের কাছে আছে ৭০ হাজার শেয়ার, টাইগার শ্রফের কাছে আছে ৩৩ হাজার ৩০০ শেয়ার। এই তালিকা এখানেই শেষ নয়, এই সংস্থায় বিনিয়োগ রয়েছে রাকেশ রোশন, সাজিদ নাদিয়াদওয়ালা, আশিস কাচোলিয়া, একতা রবি কপূর, তুষার রবি কপূর, জিতেন্দ্র কপূর প্রমুখদেরও।

আরও পড়ুন; SBI: স্টেট ব্যাঙ্কের এই নয়া স্কিম লাখপতি করবে, শিশু ও প্রবীণরা পাবেন বাড়তি সুবিধে; বিনিয়োগ করবেন ?

মাল্টিব্যাগার চিনতে পারেন আশিস কাচোলিয়া

এই সংস্থার বিনিয়োগকারীদের নামের মধ্যে বহু তারকাদের নাম জড়িয়ে আছে, রয়েছে অজয় দেবগণের নামও। তবে সবথেকে আশ্চর্যের হল আশিস কাচোলিয়ার নাম। তিনি মাল্টিব্যাগার স্টক চিনতে এককথায় দারুণ পারদর্শী। ভারতের স্টক মার্কেটে তাঁকে 'বিগ হোয়েল' বলা হয়।

ডিসেম্বরেই সেবির থেকে আইপিওর অনুমতি মিলেছে

মুম্বইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থা লোটাস ডেভেলপারস অ্যান্ড রিয়েলটি লিমিটেড ডিসেম্বর মাসে সেবির কাছে DHRP জমা করেছে বাজারে আইপিও আনার অনুমতি পাওয়ার জন্য। মুম্বই এবং আশেপাশে রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করে এই সংস্থা। এই আইপিওতে কোনো অফার ফর সেল থাকছে না, প্রতিটি থাকবে নতুন ইস্যু। আর এর প্রতি শেয়ারের ফেসভ্যালু রাখা হয়েছে ১ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget