এক্সপ্লোর

Bengal Budget 2024: কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যের ৫০দিনের কাজ  

West Bengal Budget 2024: কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে (WB Budget 2024) এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী ।

West Bengal Budget 2024: কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে (WB Budget 2024) এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কর্মশ্রী'(Karmasree)। আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প। 

কী বললেন অর্থমন্ত্রী
এদিন রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে তিনি বলেন,''রাজ্য সরকার তার সীমিত আর্থিক বাজেটের মধ্যে রাজ্যবাসীর জন্য কাজ করে চলেছে। অথচ ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র।'' 

ভোটের (Election) আগে আজ বিধানসভায় (West Bengal Assembly) পেশ করা হয় রাজ্য বাজেট (West Bengal Budget 2024)। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা? এ প্রশ্নের মাঝেই বড় ঘোষণা তৃণমূল সরকারের (TMC GOVT)। 

এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।' ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। 

আর কী কী ঘোষণা? 

  • আরও ৪% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ 
  • চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা
  • সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা 
  • বছরে ৫০ দিনের কাজ, সরকার নতুন প্রকল্প 'কর্মশ্রী'
  • চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প 'কর্মশ্রী'

লক্ষ্মীর ভাণ্ডার তরজা

গত বছর নয়াগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'বিজেপির সরকার তৈরি করুন, ৫০০-১০০০'এর গল্প নেই। ২ হাজার করে দেব। ২ হাজার করে দেব।' একই সুর শোনা গিয়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেছিলেন, 'মাত্র ৫০০ টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ওতে কি সংসার চলে। আরে বিজেপি আসবে। ২ হাজার টাকা করে দেবে।' 

পাল্টা দিয়েছিল তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মোদিজী বলেছিল, আচ্ছে দিন আয়েঙ্গে। ১৫ লক্ষ টাকা পাবেন। পেয়েছেন? আর সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কে বেশি ঢপ মারবে। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদের মর্যাদা রেখে বড় ঢপ মারছে। আর বিরোধী দলনেতা তার পদের মর্যাদা রেখে ছোট ঢপ মারছে।' 

ওয়াকিবহাল মহলের অবশ্য মত, আপাতত সব দলই চেষ্টা করছে ঘরের লক্ষ্মীদের মন জয় করতে। শেষপর্যন্ত কী হবে, তা অবশ্য বোঝা যাবে পরবর্তী ভোট মেশিনেই।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget