এক্সপ্লোর

Youtuber Vivek Bindra: বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীকে চরম মারধরের অভিযোগ, কী বলছেন বিবেক বিন্দ্রা?

Vivek Bindra Accused: বিবেক বিন্দ্রার স্ত্রী ইয়ানিকা বিন্দ্রা জানিয়েছেন তিনি গার্হস্থ্য হিংসার শিকার। তাঁর স্বামী তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেন বলেও দাবি করেছেন ইয়ানিকা।

Youtuber Vivek Bindra: কিছুদিন আগেই জনপ্রিয় ইউটিউবার (Youtuber) এবং মোটিভেশনাল স্পিকার (Influencer)  সন্দীপ মাহেশ্বরীর (Sandeep Maheswari) সঙ্গে দুর্নীতি এবং জালিয়াতির তর্জায় সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন আরেক জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা (Vivek Bindra)। তার উপর আরও এক অভিযোগ। বিয়ের মাত্র ৮ দিনের মাথায় স্ত্রীর উপর মারধরের অভিযোগে অভিযুক্ত হলেন বিবেক। বিবেক বিন্দ্রার শ্যালক বৈভব কোয়াত্রা ইতিমধ্যেই নয়ডার থানায় তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন।

বিবেকের স্ত্রী ইয়ানিকা বিন্দ্রা জানিয়েছেন তিনি গার্হস্থ্য হিংসার শিকার। তাঁর স্বামী তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেন বলেও দাবি করেছেন তিনি তাঁর অভিযোগে। এই বছরই ৬ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিবেক বিন্দ্রা এবং ইয়ানিকা আর সেই বিয়ের মাত্র ৮ দিনের মাথায় নডার ১২৬ সেক্টরের থানায় আইপিসির একাধিক ধারায় বিবেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইয়ানিকা এবং বিবেকের শ্যালক বৈভব।

ইয়ানিকার ভাই অর্থাৎ বিবেকের (Vivek Bindra) শ্যালক নয়ডার পুলিশকে জানিয়েছেন যে বিবেক ইয়ানিকাকে ঘরে বন্ধ রাখতেন, প্রচুর মারধর করতেন। তার গোটা দেহে নাকি বহু আঘাতের চিহ্ন আছে। এমনকি মারের ফলে ইয়ানিকার নাকি শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, কয়েকদিন আগে বিবেক এবং ইয়ানিকার মায়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ইয়ানিকা যখন সেই বিতর্ক থামাতে যান, তখনই বিবেক তাঁকে প্রবল মারধর করেন। চোট পান ইয়ানিকা।

বিবেক বিন্দ্রা ভারতের একজন অন্যতম জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। ব্যবসা এবং মোটিভেশন সংক্রান্ত নিজের ভিডিয়োর কারণেই জনমানসে বিখ্যাত তিনি। ব্যবসায়িক উপদেষ্টাও বলা চলে তাঁকে। তাঁর নিজেরও একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ইউটিউবে প্রায় ২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। কিছুদিন আগেই আরেক মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর (Sandeep Maheswari) সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

'বিগ স্ক্যাম এক্সপোজ়ড' নামে একটি ভিডিয়োতে তিনি এমন কিছু প্রতারক ব্যবসায়ী এবং মোটিভেশনাল স্পিকারের কথা বলেন যারা ব্যবসার প্রলোভনে বহু তরুণ-তরুণীদের সঙ্গে প্রতারণা করেছেন। আর এই ভিডিয়োতে কারও নাম প্রকাশ্যে না আনলেও তার পরেই বিবেক বিন্দ্রার তরফ থেকে ভিডিয়ো মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে এই মর্মে একটি পোস্ট করেন সন্দীপ মাহেশ্বরী। আর তারপরেই সরাসরি তর্কে নামেন বিবেক (Vivek Bindra)। বিবেক এবং সন্দীপের এই বিতর্কের মাঝেই ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা।  

আরও পড়ুন: Year Ender Market Outlook: ২০২৪-এ এই ১০ শেয়ারে আস্থা রাখতে পারেন আপনি, রইল নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget