এক্সপ্লোর

East Burdwan: বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে গণ্ডগোলের জেরে জামাইবাবুর গলায় ছুরি চালিয়ে খুন, ফেরার শ্যালক

বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত গোলমালের জেরে জামাইবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করার অভিযোগ উঠলো শ্যালকের বিরুদ্ধে। সম্পর্ক এতটাই বিষিয়ে গিয়েছিল যে জামাইবাবুকে খুন করতেও হাত কাঁপল না শ্যালকের। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। অভিযুক্ত শ্যালকের নাম হাসেম খাঁ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

পূর্ব বর্ধমান: বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত গোলমালের জেরে জামাইবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করার অভিযোগ উঠলো শ্যালকের বিরুদ্ধে। সম্পর্ক এতটাই বিষিয়ে গিয়েছিল যে জামাইবাবুকে খুন করতেও হাত কাঁপল না শ্যালকের।  এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।  অভিযুক্ত শ্যালকের নাম  হাসেম খাঁ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। বিবাহবিচ্ছেদের নিয়ে অশান্তির জেরেই এই খুন বলে ধারণা পুলিশের। এই গোলমালের সূত্রপাত বেশ কয়েক বছর আগেই।   জানা গেছে,  দশ বছর আগে হাসেম খাঁ এর বোনের সাথে বিয়ে হয় নাজির শেখের। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বচসা লেগেই থাকতো। এভাবে অশান্তি চলতে থাকায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন নাজির। তিনি এই প্রস্তাব দিলে তাঁর স্ত্রীর পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সেই পরিমাণ অর্থ নাজিরের ছিল না। দু’বছর আগে সেই টাকা রোজগারের জন্যে মুম্বইয়ে একটি সোনার দোকানে কাজ শুরু করেন নাজির শেখ। দুদিন আগে মুম্বই থেকে কালনায় নিজের বাড়ি ফেরে নাজির । এরইমধ্যে গতকাল গভীর রাতে নাজির শেখকে বাড়ি ডেকে নিয়ে যায় তার শ্যালক হাশেম খাঁ। এর পরই দু জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরিবারের অভিযোগ ,হাসেম খাঁ পকেট থেকে ছুরি বের করে সাতগাছিয়া সতীপীঠ বটতলার কাছে তাঁর  গলায় আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নাজির শেখ। এরপর পরিবার ও এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত হাসেম খাঁ ঘটনার পর থেকেই ফেরার। নাজির শেখের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ধরনের অভাবনীয় নৃশংস ঘটনায় সকলেই হতবাক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget