এক্সপ্লোর

Dara Singh Early Release: খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা

Graham Staines Murder Case: খ্রিস্টান পাদরি ও তাঁর দুই ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারায় দোষী সাব্যস্ত। স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারেন দারা সিংহ। ছবি: ফাইল চিত্র, মনুমেন্ট অস্ট্রেলিয়া।

ছাড়া পেয়ে যেতে পারেন দারা সিংহ, গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডের মূল মাথা। ছবি: ফাইল চিত্র, মনুমেন্ট অস্ট্রেলিয়া।

1/13
জীবিত পুড়িয়ে মারা হয়ছিল খ্রিস্টান পাদরি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক ছেলেকে। এবার জেলমুক্তি হতে পারে কুখ্যাত সেই খুনি দারা সিংহের। জেলের ভিতর ‘ভাল আচরণে’র জন্য তাকে মুক্তি দিতে পারে ওড়িশা সরকার। তার বন্দিদশা শেষ হতে পারে এই স্বাধীনতা দিবসেই।

2/13
১৯৯৯ সালে অস্ট্রেলিয়া থেকে আসা খ্রিস্টান পাদরি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারার অপরাধে দোষী সাব্যস্ত হয় রবীন্দ্র পাল ওরফে দারা সিংহ। যাবজ্জীবন হয় তার। তার সাজা মকুবের ব্যাপারে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে ওড়িশা সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

3/13
দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি বিজয় বিশনোইয়ের বেঞ্চ আপাতত মামলার শুনানি ১৯ অগাস্ট পর্যন্ত স্থগিত রেখেছে। ওড়িশা সরকার জানিয়েছে, তারা দারি সিংহের আবেদনটি পর্যালোচনা করে দেখছে। রাজ্যের সাজা পর্যালোচনা কমিটি বেশ কিছু নথিপত্র চেয়ে পাঠিয়েছে, যা এখনও পর্যন্ত হস্তান্তরিত করা যায়নি। জেলের ভিতর দারা সিংহের আচরণ ভাল বলেই তার সাজা মকুবের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

4/13
সেই কারণেই মামলার শুনানি ১৯ অগাস্ট পর্যন্ত স্থগিত রেখেছে আদালত। ওই সময়ের মধ্যেই সাজা পর্যালোচনা কমিটি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে বলে আশাবাদী বিচারপতিরা। দারা সিংহের আইনজীবী এপি সিংহ ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, গত ৬ জুলাই ওড়িশার সাজা পর্যালোচনা কমিটি যে বৈঠক করে, তাতে ৫৬ জনের সাজা মকুবের বিষয়টি বিবেচনা করে  দেখার সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে তাঁর মক্কেলের আবেদনও রয়েছে।

5/13
দারা সিংহ আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার নথিপত্র যাচাই করত সময় লাগছে।  অউরাইয়া জেলা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে সেই মতো। সেগুলি হাতে পেলে চূড়ান্ত সুপারিশ পেশ করা যাবে। তবে ১৫ অগাস্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে বলে আশাবাদী দারা সিংহের আইনজীবী।

6/13
গত ২৬ বছর ধরে ওড়িশার কেওনঝড়ে জেলবন্দি রয়েছে দারা সিংহ। ২০২৪ সাল প্রথমে সাজা মকুবের আবেদন জানায় সে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জানায়, ২৬ বছরেরও বেশি সময় জেল খেটে ফেলেছে। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। যৌবনের তেজে ওই অপরাধ ঘটিয়ে ফেলেছিল। যদিও গ্রেফতার হওয়ার সময় তার বয়স ছিল ৩৭ বছর।

7/13
১৯৯৯ সালের ২২ জানুয়ারি দারা সিংহের নেতৃত্বে ৫০ জনের উন্মত্ত ভিড় ওড়িশার কেওনঝড়ের মনোহরপুরে একটি শিবিরে হামলা চালায়। ওই শিবিরেই একটি গাড়িতে ঘুমাচ্ছিলেন গ্রাহাম। গাড়িতে ঘুমাচ্ছিল তাঁর দুই ছেলে, ১০ বছর বয়সি ফিলিপ এবং ৬ বছর বয়সি ফিলিপ। ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে মারা যান গ্রাহাম। তাঁর দুই ছেলেও ঝলসে মারা যায় আগুনে।

8/13
গোটা ঘটনার নেপথ্যে ধর্মান্তরণের তত্ত্ব উঠে আসে। গ্রাহাম খ্রিষ্টধর্মের প্রচারে এসেছিলেন, তিনি মানুষকে ধর্মান্তরণের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে অশান্তি ছড়িয়েছিল এলাকায়। সেই আবহেই জীবন্ত পুড়িয়ে মারা হয় গ্রাহাম ও তাঁর দুই ছেলেকে।

9/13
ঘটনার পর দিনই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে নাগাল পাওয়া যাচ্ছিল না দারা সিংহের। প্রথমে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার ছিল, যা পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর হাতে ওঠে। ১৯৯৯ সালের ২৯ মার্চ মামলা দায়ের করে CBI.

10/13
শেষ পর্যন্ত ২০০০ সালের ৩১ জানুয়ারি গ্রাহামের নাগাল মেলে। কেওনঝড়ে একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কারও কারও দাবি, দারা সিংহ আত্মসমর্পণ করেছিল। ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে যে ৫০ জনকে গ্রেফতার কার হয়েছিল, পরবর্তী তিন বছরেই তাদের মধ্যে থেকে ৩৭ জন ছাড়া পেয়ে যায়।

11/13
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ভুবনেশ্বরের CBI আদালত দারা সিংহকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যাবজ্জীবন হয় অন্য ১২ জনের। পরবর্তীতে ওড়িশা হাইকোর্ট ১১ জনকে মুক্তি দেয়। শুধুমাত্র মহেন্দ্র হেমব্রমের সাজাই বহাল ছিল। ২০০৫ সালের মে মাসে দারা সিংহের সাজা কমিয়ে দেয় হাইকোর্ট। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনে নামিয়ে আনা হয় তার সাজা। ২০১১ সালের জানুয়ারি মাসে হাইকোর্টের সেই সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিম কোর্টও।

12/13
ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহনচরণ মাঝি কেওনঝড় থেকেই বিজয়ী হয়েছেন। তিনি বরাবর দারা সিংহের মুক্তির দাবিতে সরব ছিলেন। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বিধানসভার চিফ হুইপ থাকাকালীন একটি ধর্নাতেও অংশ নেন তিনি, যাতে Sudarshan News-এর সম্পাদক সুরেশ সি জেলে গিয়ে দারা সিংহের সঙ্গে দেখা করতে পারেন।

13/13
২০২৫ সালের এপ্রিল মাসে কেওনঝড় জেল থেকে মুক্তি পায় মহেন্দ্র হেমব্রমও। ২৫ বছর জেল খাটার পর ‘ভাল আচরণে’র জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। অপরাধের সময় প্রাপ্তবয়স্ক না হওয়া আর একজনের আলাদা বিচার হয়েছিল। সে ২০০৮ সালেই মুক্তি পেয়ে যায়।

আরও জানুন অপরাধ

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Advertisement
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget