এক্সপ্লোর

Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

Bihar Man Beheads Sister-in-Law: ২২ বছর বয়সি তরুণী। বিয়ে হয়েছিল একবছর। খাবার পরিবেশনে দেরি হওয়ায় মাথা কেটে নিল দেওর।

পটনা: খাবার পেতে দেরি হয়েছে। কুড়ুল দিয়ে বৌদির মাথা কেটে নিল দেওর। ভয়ঙ্কর ঘটনা ঘটল বিহারে। শুধু মাথা কেটে নেওয়াই নয়, বৌদির কামা মুণ্ড নিয়ে গ্রামে হেঁটে বেড়ায় ওই যুবক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে একটি গাছে ঝুলি দেয় মুণ্ডটি।  গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। (Bihar Man Beheads Sister-in-Law)

বিহারের জাহানাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার ইমাদপুর গ্রামের ঘটনা। নিহত গৃহবধূর নাম অংশু কুমারী। বয়স মাত্র ২২ বছর। বুধবার সকালে স্বামী ধর্মেন্দ্র কুমার মাঠে ধান চাষ করতে গিয়েছিলেন। কাজে বেরিয়েছিলেন শ্বশুর-শ্বাশুড়িও। বাড়িতে একাহাতেই রান্নাবান্না সারছিলেন অংশু। (Crime News)

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…

সেই সময় দুপুর নাগাদ আচমকাই বাড়িতে হাজির হয় দেওর কুণাল। অংশু প্রথমে তাঁকে জল দেন। কিন্তু খাবার পরিবেশনে কিছুটা দেরি হয়ে যায়। দেওরকে খেতে দেওয়ার সময় অংশুর হাতে মাটি লেগেছিল। সেই নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক, ঝগড়া শুরু হয়। ঝগড়া হাতাহাতিতে পরিণত হয় কিছু ক্ষণের মধ্যেই। এর পর কুড়ুল তুলে এনে বৌদির গলায় কোপ বসায় কুণাল। আর তাতেই ধড় থেকে মাথা আলাদা হয়ে যায় অংশুর।

স্থানীয়দের দাবি, বৌদির মাথা কেটে নেওয়ার পর পালানো তো দূর, বরং বাড়িতেই বেশ কিছু ক্ষণ বসেছিল কুণাল। এর পর কাটা মুণ্ড নিয়ে গ্রামে বের হয় সে। বেশ কিছু দূর হেঁটে গিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে একটি গাছে কাটা মুণ্ডটি ঝুলিয়ে দেয় সে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় গ্রামে। স্থানীয় লোকজনই থানায় খবর দেয়। সেই পরিস্থিতিতে আবার কাটা মুণ্ড গাছ থেকে খুলে বাড়িতে নিয়ে আসে কুণাল। নিথর দের পাশে বসিয়ে রেখে দেয়। 

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুবিশ বাহিনী। কুণালকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় কুড়ুলটিও। ঘটনার সময় অংশুর স্বামী জমিতে ধান রোপণ করছিলেন। তিনি কিছুই জানতেন না। খবর দেওয়া হয় তাঁকে। অংশুর বাপের বাড়িতেও খবর পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, বছর খানেক আগেই ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ে হয় অংশুর। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাল ছিল না। দেওর, শ্বশুরের সঙ্গে অংশুকে কথা বলতেও নিষেধ করেছিলেন ধর্মেন্দ্র। 

গ্রামের বাসিন্দাদের দাবি, কুণাল পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সকাল সকাল দৌড়তেও যেত সে। তবে কুণাল নেশাও করত বলে দাবি করেছেন কেউ কেউ। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। যে গাছে অংশুর কাটা মুণ্ড ঝুলিয়ে দিয়েছিল কুণাল, সেই গাছও কেটে নিয়ে যাওয়া হয় থানায়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget