এক্সপ্লোর

Maharashtra News: ভিন্ন জাতের বলে বাবা-দাদার হাতে খুন প্রেমিক, নিথর দেহ ছুঁয়েই সিঁদুর পরলেন তরুণী, বিধবা হিসেবে জীবন কাটানোর অঙ্গীকার

Nanded Honour Killing: মহারাষ্ট্রের নানদেদ থেকে ‘অনার কিলিং’-এর যে ঘটনা সামনে এসেছে, তা সিনেমার গল্পকেও হার মানায়।

নানদেদ: জাতপাতের বিধিনিষেধ না মেনে পরস্পরকে ভালবেসেছিলেন। স্বপ্ন দেখেছিলেন সেই ভালবাসাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার। কিন্তু সেই সমাজই জীবন ছারখার করে দিল এক যুগলের। জাতপাতের দোহাই দিয়ে ২০ বছরের তরুণকে নৃশংস ভাবে খুন করল তাঁর প্রেমিকার পরিবার। প্রেমিকা যতক্ষণে পৌঁছলেন, তত ক্ষণে সব শেষ। তবে মুখ ফিরিয়ে চলে আসার পরিবর্তে, প্রেমিকের বিধবা হয়ে থাকার শপথ নিলেন তরুণী। (Nanded Honour Killing)

মহারাষ্ট্রের নানদেদ থেকে ‘অনার কিলিং’-এর যে ঘটনা সামনে এসেছে, তা সিনেমার গল্পকেও হার মানায়। ২০ বছর বয়সি সক্ষম তাতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আঁচলের। জানা গিয়েছে, আঁচলের দাদার বন্ধু ছিলেন সক্ষম। আঁচলদের বাড়িতেও যাতায়াত ছিল তাঁর। সময়ের সঙ্গে বন্ধুত্ব এবং পরে প্রেম হয় আঁচল ও সক্ষমের। গত তিন বছর ধরে সেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা। (Maharashtra News)

আঁচলের পরিবার গোড়া থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। আর এই আপত্তির কারণ ছিল জাতপাতের বিভেদ। সক্ষমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বিলকুল রাজি ছিল না আঁচলের পরিবার। হুমকি-হুঁশিয়ারি কিছুই বাকি রাখা হয়নি। কিন্তু তার পরও সক্ষমের সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি হননি আঁচল। এমনকি পরিবারের অমতেই সক্ষমকে বিয়ে করার ভাবনা ছিল তাঁর। 

আঁচল এবং সক্ষম পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করছেন বলে সম্প্রতি জানতে পারে ওই তরুণীর পরিবার। আর তাতেই বৃহস্পতিবার সক্ষমের উপর চড়াও হয় আঁচলের দুই দাদা এবং বাবা। জানা গিয়েছে, প্রথমে সক্ষমকে বেধড়ক মারধর করে তারা। শেষে ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে দেয় সক্ষমের। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।

সক্ষমের এমন পরিণতিতে আঁচল কী করেন, তা জানতে উদগ্রীব ছিলেন তাঁদের পরিচিতরা সকলেই। আঁচল শেষ পর্যন্ত নিজের মনের কথাই শুনেছেন। ময়নাতদন্তের পর সক্ষমের দেহ বাড়িতে পৌঁছলে, সেখানে হাজির হন আঁচল। সক্ষমের শরীরে হলুদ মাখিয়ে দেন তিনি। এর পর সিঁদুর নিয়ে কপালে পরেন। জীবিত সক্ষমকে না পেলেও, সক্ষমের মৃতদেহকেই বিয়ে করেন আঁচল। শুধু তাই নয়, সক্ষম চলে গেলেও, সক্ষমের বাড়িতে, তাঁর বিধবা হিসেবেই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই তরুণী।

নিজের বাবা-দাদার কঠোর শাস্তিও দাবি করেছেন আঁচল। তিনি বলেন, “সক্ষমের মৃত্যু হলেও, আমাদের ভালবাসা জিতে গিয়েছে। আমার বাবা, দাদা হেরে গিয়েছে।” বাবা ও দাদার মৃত্যুদণ্ড দাবি করেছেন আঁচল। নিজের ভালবাসাকে বাঁচিয়ে রাখতেই সক্ষমের মৃতদেহকে বিয়ে করেছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget