এক্সপ্লোর

Gujarat: বিনা মূল্যে অন্তর্বাসের টোপ, ব্যক্তিগত তথ্য জানিয়ে বিপাকে মহিলা, পাঠানো হল একের পর এক নগ্ন ছবি

Gujarat Free Inner Scam: এরপরেই তিনি আঁচ পান কেলেঙ্কারির। অজানা এক ব্যক্তি তাঁকে মেসেজ করতে থাকে, বলতে থাকে, বিনা মূল্যে অন্তর্বাস পেতে হলে তার কাছ থেকে ওই মহিলাকে নগ্ন ছবি নিতে হবে।

  আমদাবাদ: পয়সা না দিয়ে এটা সেটা পেতে কার না ভাল লাগে! আর এখন তো ইন্টারনেট খুললেই বিনা মূল্যে লোভনীয় সব জিনিসপত্র পাইয়ে দেওয়ার হাতছানি। কিন্তু এর আড়ালে কী বিরাট অন্ধকার জগৎ রয়েছে জানেন? শুধু বরফের চাঁইয়ের চুড়োটুকু আমাদের নজরে পড়ে মাঝে মধ্যে, তাতেই আমরা স্তম্ভিত হয়ে যাই। গুজরাতের আমদাবাদের এক মহিলা যেমন আকৃষ্ট হয়েছিলেন বিনা মূল্যে অন্তর্বাসের এক অফার দেখে। গত ৩ ডিসেম্বর তাঁর মোবাইলে এ ব্যাপারে টেক্সট মেসেজ আসে, তাতে বলা হয়, ক্রেতাদের ফ্রি ইনারওয়্যার দেবে তারা। মহিলা নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার ও অন্যান্য তথ্য ওই স্কিমে নথিবদ্ধ করেন। কয়েক সপ্তাহ বাদে তাঁর কাছে আর একটি মেসেজ আসে, যাতে বলা হয়, নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে তাঁর ছবি পাঠিয়ে দিতে। এবারও তিনি ছবি পাঠিয়ে দেন। এরপরেই তিনি আঁচ পান কেলেঙ্কারির। অজানা এক ব্যক্তি তাঁকে মেসেজ করতে থাকে, বলতে থাকে, বিনা মূল্যে অন্তর্বাস পেতে হলে তার কাছ থেকে ওই মহিলাকে নগ্ন ছবি নিতে হবে। তাতে রাজি হননি তিনি। এর পর হোয়াটসঅ্যাপে অভিযুক্ত তাঁকে ভয় দেখিয়ে মেসেজ করতে থাকে, তাঁর বিকৃত ছবি ইন্টারনেটে আপলোড করার হুমকিও দেয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি ধারায় মানহানি এবং তথ্য প্রযুক্তি (সংশোধনী) আইনে আমদাবাদ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। অল্পদিন আগে এমনই এক ঘটনায় কলকাতার এক তরুণী এক ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাঁর অভিযোগ, লোকাল বাসে ঘোরার সময় তাঁর সম্মতি ছাড়াই সে মোবাইল ফোনে তাঁর ছবি তুলছিল। তিনি আপত্তি করলে ৪২ বছরের ওই ব্যক্তি বলে, সে শুধু নিজের সেলফি তুলছে, তা নিয়ে এত হইচইয়ের কিছু নেই। কিন্তু ওই তরুণী তাকে হাতে নাতে ধরে ফেললে সে তাঁকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তিনি তাঁকে তখনই ধরে ফেলেন ও ফোন করেন পুলিশের এমার্জেন্সি নাম্বারে। এক ক্রসিংয়ে বাসটি দাঁড়িয়ে যায়, এসে পড়ে পুলিশ ভ্যান। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, বাজেয়াপ্ত করা হয় তার ফোনটি।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Crime News : স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !
স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget