এক্সপ্লোর

সিমকার্ড ৪জি-তে বদলের ফাঁদ পেতে প্রতারণা, হুগলির ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোপাট ১০ লক্ষ টাকা!

করোনাকালে কার্যত মুঠোফোনেই আবদ্ধ জীবন।বাড়িতে বসে কেনাকাটা থেকে...বিল পে। ফোন রিচার্জ থেকে টাকার লেনদেন!সবই এখন ঘরে বসে। কিন্তু, তার জন্য দরকার দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: করোনাকালে কার্যত মুঠোফোনেই আবদ্ধ জীবন।বাড়িতে বসে কেনাকাটা থেকে...বিল পে। ফোন রিচার্জ থেকে টাকার লেনদেন!সবই এখন ঘরে বসে। কিন্তু, তার জন্য দরকার দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা।এবার সেখানেই নজর প্রতারকদের! মোবাইল ফোনের সিমকার্ড ৪ জি-তে পরিবর্তন করার নাম করে প্রতারণার অভিযোগ। হুগলির ব্যান্ডেলের এক ব্যবসায়ীর দাবি,২২ জুলাই, তাঁর মোবাইলে একটি ফোন আসে। সিমকার্ড ৪জি-তে পরিবর্তন করার কথা বলা হয়।দিতে বলা হয় বিকল্প একটি মোবাইল নম্বর।সেই মতো স্ত্রীর ফোন নম্বরটি দেন। এরপরই তাঁর মোবাইল ফোনের টাওয়ার চলে যায়।এরপরই তাঁর স্ত্রীর মোবাইলে আইসিআইসিআই ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে একটি ফোন আসে। তাঁদের আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টটি বন্ধ আছে কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হয়।অ্যাকাউন্ট সচল আছে বলার পরই ফোন কেটে যায়। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, দু‘মাস পর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যান।সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখেম, কোনও টাকা নেই। সেখান থেকে ১০ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। ওই ব্যক্তির আরও দাবি, ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয়,৩৬ বার অনলাইন লেনদেনের মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকা তোলা হয়েছে। শুক্রবার চুঁচুড়া থানা ও চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। চন্দননগর কমিশনারেট সূত্রে খবর,প্রতারণার লিখিত অভিযোগ করা হয়েছে। কী ভাবে প্রতারণা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের চুঁচুড়া শাখার ম্যানেজার জানিয়েছেন,এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ করা হলে, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget