এক্সপ্লোর

Daughter Killed Father: বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল মেয়ে! কলকাতার বুকেই সাংঘাতিক ঘটনা

খাস কলকাতা শহরের বুকে এমন ঘটনায় কেঁপে গিয়েছেন তদন্তকারীরাও ৷

কলকাতা: কলকাতার বুকেই সাংঘাতিক ঘটনা ! ঘুমন্ত অবস্থায় বাবাকে পুড়িয়ে মারল তাঁর নিজের মেয়ে ৷ চাঁদপাল ঘাটের পার্ক থেকে উদ্ধার হল প্রৌঢের জ্বলে যাওয়া দলা পাকানো দেহ ৷ পুলিশি জেরায় নিজের অপরাধ কবুলও করে নিয়েছে অভিযুক্ত মেয়ে ৷ খাস কলকাতা শহরের এমন ঘটনায় কেঁপে গিয়েছেন তদন্তকারীরাও ৷ 

পার্কের ধারে পড়ে থাকা পোড়া মাংসপিণ্ড দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রাই খবর দেন পুলিশকে ৷ নর্থ পয়েন্ট থানার পুলিশ এসে উদ্ধার করে দেহটি এবং তদন্ত শুরু করে ৷ পরে জানা যায়, পুড়ে যাওয়া ওই ব্যক্তির নাম বিশ্বনাথ আঢ্য (৫৪) ৷ বাড়ি তোপসিয়ার ক্রিস্টোফার রোডে ৷ মৃত্যুর আগে মেয়ে পিয়ালির সঙ্গে বেরিয়েছিলেন তিনি ৷ এমনটা স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর জানতে পারে পুলিশ ৷ এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ ৷ অভিযুক্ত মেয়েকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় ৷ জেরায় ২২ বছরের মেয়ের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে ৷ 

জেরায় অভিযুক্ত মেয়ে পিয়ালি জানিয়েছে, ডিভোর্সের পর বাবার কাছেই থাকত সে ৷ কিন্তু বাবা তাকে অত্যাচার করত এবং মদ খেয়ে মারধর করত বলেও পুলিশকে জানিয়েছে পিয়ালি ৷ সহ্যের সীমা পেরোতেই এরপর বাবাকে খুন করার পরিকল্পনা করে সে ৷ এরপরেই চাঁদপাল ঘাট লাগোয়া পার্কে নিয়ে গিয়ে বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারে মেয়ে ৷ ঘটনায় চমকে উঠেছেন তদন্তকারী অফিসাররাও ৷ 

এদিকে ভাঙড়ে আব্বাস অনুগামীকে মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আব্বাসের সভায় যাওয়ায় শাসকদলের হামলা, দাবি আইএসএফ কর্মীর। পারিবারিক বিবাদের জের, রাজনীতি-যোগ উড়িয়ে পাল্টা দাবি ঘাস-ফুল শিবিরের। ঘটনায় দুই তৃণমূল কর্মী-সহ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রাতে আইএসএফ কর্মী আজিত মোল্লার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধরের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মীর পরিবারের দাবি, আব্বাসের সভায় যাওয়ার কারণেই হামলা। ভাঙড়ের আইএসএফ কর্মী মহম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘‘ভাইজানের মিটিংয়ে গিয়েছিলাম...বাড়ি ফেরার পর তৃণমূল আগুন লাগিয়ে দিয়েছে...বাবাকে রড, লাঠি দিয়ে মারে...আইএসএফ করি বলেই এই হামলা ৷’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget