এক্সপ্লোর

Crime News: বিবাহিত হয়েও অন্য তরুণীর সঙ্গে সহবাস, বিয়ের কথা উঠতেই সঙ্গিনীকে শেষ করে দিল যুবক, ৮ মাস পর ফ্রিজ থেকে উদ্ধার পচাগলা দেহ

Madhya Pradesh News: মধ্যপ্রদেশের দেবসের ঘটনা। ফ্রিজের মধ্যে থেকে শাড়ি পরিহিত তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

ভোপাল: বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সহবাস। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি, তার মধ্যেই সঙ্গিনীর কাছ থেকে বিয়ের জন্য চাপ। পিছুহটার পরিবর্তে মারাত্মক অপরাধ ঘটানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে। সঙ্গিনীকে খুন করে আটমাস ধরে ফ্রিজে দেহ রেখে দেওয়ার অভিযোগ উঠল।  বিষয়টি সামনে আসতেই  শোরগোল পড়ে গিয়েছে। (Crime News)

মধ্যপ্রদেশের দেবসের ঘটনা। ফ্রিজের মধ্যে থেকে শাড়ি পরিহিত তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তরুণী গয়নাগাঁটি পরেছিলেন, যা গয়না রয়ে গিয়েছে পচাগলা শরীরে। হাত পিছমোড়া করে বাঁধা রয়েছে। দড়ি বাঁধা রয়েছে গলাতেও। সেই অবস্থাতেই পচাগলা দেহটি উদ্ধার করল স্থানীয় পুলিশ। (Madhya Pradesh News)

এই ঘটনায় সঞ্জয় পাটিদার নামে এক যুবকের নাম সামনে এসেছে। জানা গিয়েছে, আদতে উজ্জয়নের বাসিন্দা সে। সঞ্জয় বিবাহিত। তার পরও গত পাঁচ বছর ধরে পিঙ্কি পিঙ্কি প্রজাপতি নামের ওই তরুণীর সঙ্গে ভাড়াবাড়িতে সহবাস করছিল। পিঙ্কি বিয়ের জন্য জোরাজুরি করায় আটমাস আগে তাঁকে খুন করে সঞ্জয়। দেহটি ফ্রিজে ঢুকিয়ে দেয়।

শুক্রবার ওই ফ্রিজ থেকে পিঙ্কির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, পিঙ্কির বয়স ৩০-এর কোটায়। ধীরেন্দ্র শ্রীবাস্তবের বাড়িতে ভাড়া থাকছিলেন তিনি, যেখানে সঞ্জয়েরও আসা-যাওয়া ছিল। ২০২৩ সালের জুন মাসে সঞ্জয়ই বাড়িটি ভাড়ায় নেয়। কিছু দিন আগে বাড়ি খালি করে দেয় সঞ্জয়। কিন্তু জিনিসপত্র সরায়নি। স্টাডি রুম এবং মাস্টার বেডরুমে জিনিসপত্র রাখা ছিল। মাঝেমধ্যে সেখানে আসত সঞ্জয়। কিছু দিন সময় চেয়েছিল জিনিসপত্র সরাতে। 

বার বার বলেও কাজ হয়নি। কয়েক দিন আগে বাড়ির ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন মালিক। ফলে ফ্রিজও বন্ধ হয়ে যায়। আর তার পরই দুর্গন্ধ বেরোতে শুরু করে।  পরিস্থিতি বেগতিক দেখে থানায় খবর দেন বাড়ির মালিক। সেই মতো পুলিশ এসে ফ্রিজ খোলে। তার মধ্যে পচাগলা দেহটি মেলে। সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতবছর জুন মাসে পিঙ্কিকে খুন করা হয় বলে মনে করছে পুলিশ। সঞ্জয়ের এক বন্ধুও তাকে এই কাজে সাহায্য করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই ঘটনায় দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরের খুনের ঘটনার স্মৃতি তাজা হয়ে উঠেছে। ২০২২ সালের মে মাসে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব আমিন পুণাওয়ালা। দেহ টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। একটি একটি করে নানা জায়গায় দেহাংশ ফেলেও আসে সে। শেষ পর্যন্ত ধরা পড়ে যায় আফতাব। দিল্লির জেলে রয়েছে সে।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Crime News : স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !
স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget