এক্সপ্লোর

Odisha News: সমাজসেবার কাজে গিয়েছিলেন, তরুণীর জামা-কাপড় ছিঁড়ে দিল উন্মত্ত ভিড়, চলল যৌন নিগ্রহ, মারধর সহকর্মীকেও

NGO Workers Assaulted in Odisha: ওড়িশায় ভয়ঙ্কর ঘটনা। NGO কর্মী তরুণীকে নিগ্রহ, হেনস্থা। মারধর সহকর্মীকেও।

ভুবনেশ্বর: স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে গিয়ে নিগৃহের শিকার। গ্রামের লোকজনের কাছে মার খেলেন দুই NGO কর্মী। জামা-কাপড় ছিঁড়ে নেওয়া হল। ভয়ঙ্কর অত্যাচার চলল। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশা থেকে এই ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে। তরুণী NGO কর্মীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। (NGO Workers Assaulted in Odisha)

ওড়িশার কন্ধমলে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় ইনটার্ন হিসেবে কর্মরত ওই ২২ বছর বয়সি তরুণী। ১৬ জুন সমবয়সি এক পুরুষ সহকর্মীর সঙ্গে কালাহান্ডির থুয়ামূল রামপুর যাওয়ার কথা ছিল। আগে কখনও থুয়ামূল যাননি তাঁরা। তাই ফোনের নেভিগেশন সিস্টেম ধরে এগোচ্ছিলেন। যাত্রাপথে রাস্তা গুলিয়ে ফেলেন ওই দুই NGO কর্মী। ভুল করে ঢুকে পড়েন রায়গড়া জেলায়। (Odisha News)

রায়গড়ার কান্ডুলগুডা গ্রাম ধরে যখন এগোচ্ছিল স্কুটার, সেই সময় কল্যাণসিংপুর থানা এলাকায় ধমুনিপঙ্গা পঞ্চায়েতে থামেন ওই দু’জন। দিন গড়িয়ে অন্ধকার নেমে এসেছিল সেই সময়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান, যাতে ঠিক রাস্তা খুঁজে পান। সেখানে কচিকাঁচারাও ছিলেন। ব্যাগ থেকে বিস্কুট বের করে সকলের মধ্যে ভাগ করে দেন ওই তরুণী। 

আরও পড়ুন: সারাদিন উপোস, ফ্রুটি গলায় ঢালতেই অসুস্থ যুবক, শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল

এর পরই অশান্তি মাথাচাড়া দেয়। দুই ছেলেধরা গ্রামে ঢুকেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। কিছুদূর এগোতেই ওই তরুণ-তরুণীর স্কুটার আটকায় উন্মত্ত ভিড়। স্কুটারের চাবি খুলে নেওয়া হয়। দেখতে চাওয়া হয় পরিচয়পত্র। তরুণী নিজের পরিচয়পত্রও দেখান। কিন্তু তাতেও বিশ্বাস হয়নি বিক্ষুব্ধদের। তরুণীকে বেধড়ক মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় পরনের জামা-কাপড়। শ্লীলতাহানি করা হয় তরুণীর। তাঁর পুরুষ সহকর্মীকেও বেধড়ক মারধর করা হয়। 

আহত অবস্থায় ওই তরুণ-তরুণীকে উদ্ধার করেন বিজেপি-রই একাংশ। খবর দেওয়া হয় থানায়। কিছু জন মোবাইল ফোনের ক্যামেরায় গোটা ঘটনা বন্দি করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রায়গড়ার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় দু’জনকে। চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এসপি রাজ প্রসাদ। 

তদন্তে নেমে গ্রামের ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। আর তাতেই বিষয়টি সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে বা যারা যুক্ত, কাউকে রেয়াত করা হবে না। যাদের গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে বেশ কয়েক জন নাবালকও রয়েছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে

ওই তরুণী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্কুটার আটকে প্রথমে একজন তাঁদের এগোতে বারণ করে। সামনে রাস্তা খারাপ বলে জানায়। সেই মতো স্কুটার ঘোরাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই স্কুটারের চাবি খুলে নিতে উদ্যত হয় ওই হামলাকারী। আরও লোক জমা হয়ে যায়। তাঁদের উপর চড়াও হয় সকলে মিলে। ওই তরুণী জানিয়েছেন, তাঁর সহকর্মী কোনও রকমে স্কুটার চালু করে পালাতে উদ্যত হয়। কিন্তু একটি জমিতে স্কুটারের চাকা পিছলে যায়। তাতেই তাঁদের ধরে ফেলে উন্মত্ত ভিড়। তাঁর জামা-কাপড় ছিঁড়ে দেয় সকলে মিলে। শ্লীলতাহানি করা হয়। ওই তরুণী বলেন, “ নিগ্রহ করা হয়েছে, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে, অশালীন ভাবে স্পর্শ করেছে আমাকে।সমাজসেবা করতে গিয়েছিলাম। আমি আতঙ্কিত। বাড়ি ফিরে যেতে চাই।”

পুলিশ জানিয়েছে, আরও লোকজন যুক্ত ছিল বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজ চলছে এই মুহূর্তে। আক্রান্তরা এতটাই আতঙ্কিত যে তাঁদের চিকিৎসা চলছে। মনোবিদরা দেখছেন। চিকিৎসা সম্পূর্ণ হলে তবেই পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget