এক্সপ্লোর

Maharashtra Temple Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে

Yashwadi Temple Collapse: মন্দিরের ছাদ ভেঙে বিপত্তি। ভিতরে পুণ্যার্থীরা আটকে রয়েছেন বলে খবর। তাঁদের বের করে আনার চেষ্টা চলছে।

পরভণী: গর্ভগৃহে ঢোকার মুখে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে। মন্দিরের ভিতর পুণ্যার্থীরা আটকে রয়েছেন বলে খবর। তাঁদের বের করে আনার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ৭ জনের দেহ বের করে আনা গিয়েছে ধ্বংসস্তূপের ভিতর থেকে। আহতের সংখ্য়া প্রায় ৩০। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Yashwadi Temple Collapse)

মহারাষ্ট্রের পরভণী জেলায় স্থিত হনুমান মন্দিরে এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সেখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে ভিড় করেছিলেন বহু পুণ্যার্থী। সেই সময়ই নির্মীয়মান ছাদের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। (Maharashtra Temple Collapse)

আরও পড়ুন: জনপ্রিয় গায়িকাকে ৭৪ বার চাবুকপেটা করার নিদান, অনলাইন কনসার্টে হিজাব না পরায়, ইরানের নিন্দায় সরব গোটা বিশ্ব

ছত্রপতি সম্ভাজীনগর থেকে ১৯০ কিলোমিটার দূরে যশবাড়ী গ্রামে অবস্থিত হনুমান মন্দিরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে গর্ভগৃহে ঢোকার মুখেই নির্মীয়মান ছাদের একাংশ ভেঙে পড়ে। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে 'সভা-মণ্ডপে'র ছাদ ভেঙে পড়ে। গর্ভগৃহের বাইরে 'সভা-মণ্ডপ'টি নির্মাণ করা হচ্ছিল। সেই নির্মীয়মান ছাদের স্ল্যাব ভেঙে পড়ে হঠাৎই। খবর পেয়ে জেলা প্রশাসনের টিম পৌঁছয় ঘটনাস্থলে। পৌঁছেছে উদ্ধারকারী দলও। যুদ্ধপরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: আগের কোনও সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি: শুভেন্দু অধিকারী

মহারাষ্ট্রের মন্ত্রী মেঘনা বোরডিকর বলেন, “উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ধ্বংসস্তূপ থেকে পুণ্যার্থীদের বের করে আনার কাজ চলছে।” দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছে এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তা শিউড়ে ওঠার মতো। দেখা গিয়েছে, নির্মাণকার্যের জন্য বাঁশ বাঁধা রয়েছে। তার ভিতর দিয়েই মন্দিরের গর্ভগৃহে ঢুকছেন পুণ্যার্থীরা। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সব কিছু। শনিবার পুণ্যার্থীদের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। মহাপ্রসাদ নিতে ভিড় করেছিলেন সকলে। সেই সময়ই বিপদ ঘটে যায়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Cockroach Janta Party : 'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
Ladli Behna Scheme: মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
Premanand ashram : ৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget