এক্সপ্লোর

Haryana News: সারাদিন উপোস, ফ্রুটি গলায় ঢালতেই অসুস্থ যুবক, শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল

Man Dies after consuming Frooti: উপোস ভাঙতে ফ্রুটি পান করেছিলেন। বেঘোরে মৃত্যু হরিয়ানার যুবকের।

ফরিদাবাদ: উপোস ভাঙতে গলায় ঢেলেছিলেন ফ্রুটি। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। পরিবারের দাবি, ফ্রুটি পান করার পরই বমি শুরু হয় তাঁর। পেটে যন্ত্রণাও অনুভব করছিলেন। দ্রুত পরিস্থিতির অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। (Man Dies after consuming Frooti)

হরিয়ানার ফরিদাবাদ থেকে ঘটনাটি সামনে এসেছে। ৩৩ বছর বয়সি অঙ্কুশ বৃহস্পতিবার উপোস করেছিলেন। রাতের দিকে উপোস ভাঙার কথা ছিল। প্রথমে ফ্রুটি গলায় ঢালেন তিনি। আর তাতেই বিপদ ঘটে। তবে পরিবারের অন্যরাও ফ্রুটি পান করেছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের কারও কিছু হয়েছে বলে খবর মেলেনি। (Haryana News)

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে

হনুমান নগর এলাকায় বাড়ি অঙ্কুশের। তাঁর পরিবার-পরিজনরা জানিয়েছেন, ফ্রুটি গলায় ঢালার পর থেকেই অস্বস্তি অনুভব করেন তিনি। এর পর বমি করতে শুরু করেন। পেটে যন্ত্রণা হচ্ছে বলে জানান। কেউ কিছু বুঝে ওঠার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে।

সেই অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অঙ্কুশকে। কিন্তু অঙ্কুশের অবস্থা দেখে ওই বেসরকারি হাসপাতাল তাঁকে ভর্তি নিতে রাজি হয়নি। বাদশা খান সিভিল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যেতে বলেন। 

আরও পড়ুন: দেশি গরুর গোবর, মূত্র নিয়ে গবেষণা, ৯৮ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার, ছ'বছরে কী পাওয়া গেল?

এর পর অঙ্কুশকে নিয়ে দিল্লির পথে রওনা দেন পরিবারের লোকজন। কিন্তু পথে পরিস্থিতির আরও অবনতি হয়। হাসপাতালে পৌঁছনোর আগেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। খেড়ি পুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দ্র সিংহ জানিয়েছেন, সর্বোদয়া হাসপাতাল থেকে রাত ১.৩০টা নাগাদ ফোন আসে। জানা যায়, উপোস ভাঙতে ফ্রুটি পান করেন ওই যুবক। আর তার পরই অসুস্থ হয়ে পড়েন।

ইতিমধ্যেই অঙ্কুশের পরিবার-পরিজনদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত সম্পূর্ণ হলেও এখনও রিপোর্ট হাতে আসেনি। দেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই অঙ্কুশের মৃত্যুর আসল কারণ জানা যাবে, সেই মতো পদক্ষেপ করা হবে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Advertisement

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget