এক্সপ্লোর

Howrah News:অভিনব উপায়ে হাওড়ার একাধিক এটিএম থেকে টাকা লুঠে গ্রেফতার ১

ATM Money Loot:অভিনব উপায়ে এটিএম থেকে টাকা লুঠের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার ১। হাওড়া জুড়ে এটিএম থেকে টাকা লুঠের ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হল বালিতে।

ভাস্কর ঘোষ, হাওড়া: অভিনব উপায়ে এটিএম থেকে (ATM Money Loot) টাকা লুঠের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার ১। হাওড়া (Howrah News) জুড়ে এটিএম থেকে টাকা লুঠের ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হল বালিতে। পুলিশের দাবি, এটিএমের টাকা বেরোনোর স্লট স্টিলের পাত দিয়ে বন্ধ করে এই কারচুপি করা হয়েছে।

কী ভাবে চলত কারচুপি?
তদন্তে এটিএম থেকে টাকা লুঠ নিয়ে পুলিশ যা জানতে পেরেছে, তা জেনে চমকে উঠেছেন অনেকে। এসব ক্ষেত্রে, গ্রাহকরা এটিএমে পিন নম্বর দেওয়ার পরেও টাকা না বেরোনোয় ফিরে যেতেন। তার পরেই স্টিলের পাত সরিয়ে লুঠ হত টাকা। হাওড়ার একের পর এক এটিএম থেকে এই ভাবেই টাকা লুঠ করা হয় বলে দাবি। শেষমেশ সিসিটিভিতে নজরদারি চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিলজলার এক বাসিন্দা। কিন্তু সে কি একাই এই কাজ করত?নাকি নেপথ্যে আরও কেউ ছিল? তাদের খোঁজ পেতে যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে কলকাতা-হাওড়া পুলিশ। বস্তুত, এটিএম থেকে টাকা সরানোর ঘটনা এর আগেও ঘটেছে এই রাজ্যে। গত মে মাসেই যেমন শ্রীরামপুরে এমন ঘটনায় গ্রেফতার হন ৫ জন। পরে সেই নিয়ে এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি ,শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, 'ধৃতদের থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার  ৮০০ টাকা উদ্ধার করা গিয়েছে।'

শ্রীরামপুরে কী ঘটেছিল?
গত ৫ মে সিকিওর ভ্যালু ইন্ডিয়া লিমিটেড এজেন্সির তরফে শ্রীরামপুর থানায় একটি এফআইআর করা হয়। অভিযোগ ছিল, গত ২ মে তাদের কর্মচারী শ্রীরামপুর এসবিআই ধোবিঘাট ব্রাঞ্চের এটিএমে টাকা না ঢুকিয়ে ১ কোটি ২৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এফআইআর পেয়েই তদন্তে নামে শ্রীরামপুর থানার পুলিশ। গত ৮মে শ্রীরামপুরের মাহেশ থেকে সান্টু দত্ত  ও রিষড়া থেকে সঞ্জীত সরকার এবং সঞ্জীত পাত্রকে গ্রেফতার করে। এতেই শেষ নয়। পরে শ্রীরামপুর থেকে দীপঙ্কর মোদক এবং শিব শঙ্কর ঠাকুরকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে শিবশঙ্কর আবার পেশায় আইনজীবী বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে ধৃতের সংখ্যা ছিল ৫। পরে এক সাংবাদিক সম্মেলন করে চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর, অরবিন্দ আনন্দ বলেন  'এদের কাছ থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার  ৮০০ টাকা পাওয়া গিয়েছে।' আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।' 
কিন্তু হাওড়ার এটিএম লুঠে যে ধরনের অভিনবত্ব চোখে পড়েছে, তা ছাপিয়ে গিয়েছে অতীতের বহু নজির।

 

আরও পড়ুন:বারবার অসুখে পড়ছেন? হাতের নাগালেই ইমিউনিটি বাড়ানোর অব্যর্থ উপায়, জানিয়ে দিলেন পুষ্টিবিদ

 

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget