এক্সপ্লোর

Jalpaiguri News: ভেসে আসা বস্তা খুলতেই বিস্ফোরণ, জলপাইগুড়ির ক্রান্তিতে মৃত ১

Bomb Incident:প্রকৃতির রোষের সঙ্গে যুঝে ওঠার আগেই মধ্যেই আর এক বিপত্তি উত্তরবঙ্গে। ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটল জলপাইগুড়ির ক্রান্তিতে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রকৃতির রোষের সঙ্গে যুঝে ওঠার আগেই মধ্যেই আর এক বিপত্তি উত্তরবঙ্গে (North Bengal Disaster)। ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটল জলপাইগুড়ির ক্রান্তিতে (Jalpaiguri Blast)। মারা গেল ১ বালক, গুরুতর জখম অন্তত ৫। কী ছিল সেই বস্তায়? কী ভাবে বিস্ফোরণ?কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

কী ঘটল?
প্রশাসন সূত্রে খবর, সিকিমে বিপর্যয়ের পর নদীর জলস্রোতে যে ভাবে কাঠ ভেসে আসছিল, তা সংগ্রহ করতে বহু মানুষ পাড়ে জড়ো হচ্ছেন। যদিও প্রশাসনের তরফে বার বার মাইকে প্রচার করা হয়েছিল, নদীতে এখন কেউ যেন না নামেন। কিন্তু সেই পরামর্শ কানে তোলেননি অনেকেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নদীর জলেই একটি বাক্স ভেসে এসেছিল। সম্ভবত তার মধ্যে সীসার মতো কিছু বস্তু ছিল। সেই বাক্সটি সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়ার পথেই বিস্ফোরণ। যে পরিবারের সদস্যরা বাক্সটি নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তাঁদেরই অনেকে  বিস্ফোরণের আঘাতে জখম হন। পরিবারের এক সদস্য, এক বালক,  মারা যায়। দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর। আরও শোনা যাচ্ছে, সিকিমে একটি সেনা ছাউনি ছিল। সেখানে প্রচুর এমন পদার্থ ছিল যা তিস্তা দিয়ে ভেসে যাচ্ছিল। তার মধ্যেই কিছু ছিল ওই বাক্সে, প্রাথমিক ভাবে জানতে পেরেছে প্রশাসন। কিন্তু বার বার মাইকিং করে প্রচার সত্ত্বেও কেন কাঠ সংগ্রহের জন্য এত  ঝুঁকি? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গের এখন যা অবস্থা, তাতে এই ধরনের বিস্ফোরণ যে সাধারণ মানুষের মধ্যে ত্রাস আরও বাড়িয়ে তুলতে পারে তা আন্দাজ করা কঠিন নয়। বার বার সতর্ক করা সত্ত্বেও এড়ানো গেল না সেই ঘটনা। এর আগে বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা ফেটে জখম হয়েছিল ৪ নাবালক। গত জুলাইয়ে ঘটনাটি ঘটে।

কী ঘটেছিল?
পঞ্চায়েত ভোটের ফল বেরিয়ে গিয়েছে তার সপ্তাহখানেক আগে। তার পরই শিরোনামে আসে মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণের ঘটনা। জুলাইয়ের ওই ঘটনায় জখম হয়েছিল ৪ নাবালক। প্রাথমিক ভাবে জানা যায়, বল ভেবে বোমাগুলি তুলতে গিয়েছিল তারা। তাতেই বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় ৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বস্তুত, এই রাজ্যে এই ধরনের বিস্ফোরণ মোটেও বিরল নয়।  পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা শিরোনামে এসেছে আকছার। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে যে ধরনের ঘটনা ঘটল, তার সঙ্গে সেই বিস্ফোরণের নানা দিক থেকে অমিল পাচ্ছে ওয়াকিবহাল মহল। মিল একটাই। রক্তপাত, প্রাণহানি, তাতে ছেদ নেই।

আরও পড়ুন:কালও কি ভারী বৃষ্টি? কবে থেকে কমবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget