এক্সপ্লোর

Bengal Rain: কালও কি ভারী বৃষ্টি? কবে থেকে কমবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update Today :আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বর্তমানে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করছে। দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে।'

কলকাতা: টানা বৃষ্টিতে (Rain) বর্তমানে বিপর্যস্ত পরিস্থিতি সিকিমে (Sikkim)। বন্যা পরিস্থিতি (Flood Like Situation) তৈরি হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে (District)। এই বানভাসি পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে বলেই জানিয়েছে তারা। তবে পুজোর মধ্যে আকাশের মুখ ভারী হবে না কি ঝলমলে থাকবে শরতের আকাশ এ বিষয়ে এখনই খোলসা করে জানান হয়নি কিছু। 

আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বর্তমানে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করছে। দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ৬ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তবে শুক্রবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। ৬ তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ৭ থেকে ৮ তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ৯ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কমবে অনেকটাই। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ২৪ ঘণ্টায় কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৭ তারিখ থেকে কলকাতার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। 

উত্তরবঙ্গে ৬ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকগুলিতে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত। 

দক্ষিণবঙ্গে এবার সেভাবে বর্ষার বৃষ্টি হয়নি। অনেকেই মনে করছে হয়তো ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘাটতি সাধারণভাবে ধরা হয়ে থাকে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে এর হিসেব আলাদা'। 

এবার কি শেষ লগ্নে বর্ষা? 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিচ্ছে ধীরে ধীরে। মধ্য ভারত থেকেও কিছুটা বিদায় নিয়েছে। আগামী দুই থেকে তিন দিনে মধ্য ভারতের আরও কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নেবে।' 

এদিকে ভারী বৃষ্টির জেরে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের ছায়া সিকিমে। সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। বাড়ছে মৃত্যুর সংখ্যা! বাড়ছে আতঙ্ক! ২৪ ঘণ্টা পরেও নামছে ধস, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক রাস্তা। যেদিকেই চোখ যায়, শুধু চারিদিকে ধ্বংসের ছবি। তবে বৃষ্টি কমলে সেই পরিস্থিতি কিছুটা অনুকূল হবে বলেই আশাবাদী উদ্ধারকারীরা। 

আরও পড়ুন, 'রাজ্যপাল যতক্ষণ না দেখা করবেন এখানেই রাত কাটাব আমি', জানিয়ে দিলেন অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget