এক্সপ্লোর

Gold smuggling News : যাত্রীর লাম্বার বেল্ট থেকে ১ কেজিরও বেশি সোনার গুঁড়ো, কলকাতা বিমানবন্দরে 'পাচারের নতুন ছক'

এক ভারতীয় যাত্রীর লাম্বার বেল্ট থেকে ১ কেজি ১০১ গ্রাম ওজনের সোনার পাউডার উদ্ধার হয়। এই সোনার গুঁড়োরই বাজার মূল্য ৫৮ লক্ষ ৭৯ হাজার ৩৪০ টাকা।

প্রকাশ সিনহা, কলকাতা : অভিনব কৌশলে সোনা পাচারের ( Gold Smuggling  ) ছক কলকাতায় ।  সোনা পাচারের পদ্ধতি দেখে তাক লেগে যাবে।  সোনা গুঁড়ো করে লাম্বার বেল্টে পুরে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা।

সোনার পাউডার উদ্ধার
কলকাতা বিমানবন্দর ( Kolkata International Airport ) থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করে শুল্ক দফতর। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রীর লাম্বার বেল্ট থেকে ১ কেজি ১০১ গ্রাম ওজনের সোনার পাউডার উদ্ধার হয়। এই সোনার গুঁড়োরই বাজার মূল্য ৫৮ লক্ষ ৭৯ হাজার ৩৪০ টাকা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের হদিশ মেলে। কোথায় সোনা পাচারের চেষ্টা চলছিল, খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক কালে সোনা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ছেলেকে 
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, রাশি রাশি সোনার গয়না। চোখ কপালে উঠেছিল বঙ্গবাসীর। 
এই আবহেই গত বৃহস্পতিবার সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ছেলে, শুভ আঢ্যকে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতার শ্যালক অমিত ঘোষকেও।  প্রায় ২ কেজি সোনা বাজেয়াপ্ত হওয়ার মামলায় দু’জনকে গ্রেফতার করে Directorate of Revenue Intelligence বা DRI। এই এজেন্সি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ। DRI সূত্রে দাবি, গত জুলাই মাসে, রাজধানী এক্সপ্রেসে করে প্রায় ২ কেজি সোনা পাচারের চেষ্টা হচ্ছিল। এই ঘটনায় শিয়ালদা থেকে সন্দেহভাজন ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তে নেমে প্রথমে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য’র শ্যালক ও পরে তাঁর ছেলে’র নাম জানতে পারে DRI। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্টেটের এজলাসে পেশ করা হয় মামা-ভাগ্নেকে।

গত ১৫ নভেম্বর, হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ।  
আরপিএফ সূত্রে খবর, সোদিন  সকালে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget