এক্সপ্লোর

Paschim Bardhaman: তৃণমূল ও বিজেপি ছেড়ে ১০০ জন সমর্থকের কংগ্রেসে যোগদান পানাগড়ে

Joining In Congress:তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ১০০ জন। শনিবার দুপুরে পানাগড় বাজারে কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে (congress) যোগ দিলেন ১০০ জন। শনিবার দুপুরে পানাগড় (Panagarh) বাজারে কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হয়। সেখানেই তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় ১০০ জন সমর্থক কংগ্রেসে যোগ দেন।

কী হল?
এদিন অনুষ্ঠানের শুরুতেই পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কাঁকসা ব্লকের কংগ্রেস কর্মীরা। এর পরেই হয় যোগদান পর্ব। নবাগতদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। সদ্য কংগ্রেসে যোগ দিয়ে এক সমর্থক জানিয়েছেন, তিনি ও তাঁরা মূলত একটি কারণেই কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, তৃণমূলে থাকাকালীন দল তাঁদের কোনো সাহায্য করেনি। বহুবার সাহায্যের জন্য গিয়েও কোনও লাভ হয় নি। এমনকি এলাকায় উন্নয়নের কথা বলা হলেও কোনও উদ্যোগ গ্রহণ করা হয় না, অভিযোগ তাঁদের। তাই বাধ্য হয়ে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর মতে, মানুষ তৃণমূল আর বিজেপিতে গিয়ে বুঝে গিয়েছে তারা সাধারণ মানুষের পাশে থাকে না। দুটো দলই শুধু ভাঁওতা দেয়। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক মানুষই যে হাতচিহ্নে ফিরবেন, সে ব্যাপারে আশাবাদী জেলা সভাপতি। প্রসঙ্গত, এদিনই ভাঙরের তৃণমূল নেতাকে নিয়ে ভাইরাল ভিডিও-র ঘটনায় নতুন করে শাসকদলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ছায়া দেখতে পেয়েছে রাজনৈতিক মহল। তাদের ধারণা, ভোটের আগে এটি বাড়তি অক্সিজেন জোগাবে বিরোধীদের।

কী ঘটেছে?
ভাইরাল অডিওর পর এবার পাল্টা ভাইরাল ভিডিও। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের নাম করে অডিওর পর দিনই বিরোধী গোষ্ঠীর নেতার ভিডিও ভাইরাল ভাঙড়ে। দোষ ঢাকতে পুরনো ভিডিও সামনে এনে চক্রান্ত করছে কাইজার আহমেদ, তৃণমূল নেতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার! আগেও ফজলে করিম  এরকম করেছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাইজারের। ভিডিওয় দেখা যাচ্ছে, পারিবারিক বিবাদে সালিশি সভা ডেকে জুতোপেটা করেছিলেন ফজলে করিম। ভিডিওর সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করেনি। তবে স্থানীয়দের একাংশের ধারণা, গোটাটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলাফল। তার মধ্যেই পশ্চিম বর্ধমানে কংগ্রেসে যোগদানের খবর।

আরও পড়ুন:বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে শ্রদ্ধাকাণ্ডের ছায়া, গ্রেফতার মা-ছেলে

 

 

সেরা শিরোনাম

Sukanta Majumdar: পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন,
পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন, "কোনও তথ্য নেই"
BJP News: বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
Municipal Corporation Election: কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
Kunal Ghosh: দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ
দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget