এক্সপ্লোর

Ex Naval Officer Murder:বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে শ্রদ্ধাকাণ্ডের ছায়া, গ্রেফতার মা-ছেলে

South 24 Parganas:দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে! দেহ টুকরো টুকরো করে ২দিন ধরে ফেলা হয় পুকুর ও জঙ্গলে, জেনেছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের (shraddha walker) ছায়া (reflection) বারুইপুরের (baruipur) প্রাক্তন নৌসেনাকর্মী (ex naval officer) খুনে! দেহ (body)  টুকরো টুকরো (mutilated) করে ২দিন ধরে ফেলা হয় পুকুর ও জঙ্গলে, জেনেছে পুলিশ। স্ত্রী-ছেলের হাতেই বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মী খুন, দাবি তদন্তকারীদের! টানা জিজ্ঞাসাবাদের পর মা-ছেলেকে (mother son) গ্রেফতার (arrest) করল পুলিশ।

তদন্তে জানা গেল... 
তদন্তকারীদের দাবি, স্ত্রী-ছেলের সঙ্গে বচসা চলাকালীন হঠাতই ধাক্কা দেওয়া হয় ওই প্রাক্তন নৌসেনা কর্মীকে। তিনি তাতে মাটিতে পড়ে গেলে গলা টিপে খুন করা হয়। তার পর নিথর দেহ ৫ টুকরো করে ২ দিন ধরে পুকুর-জঙ্গলে ফেলা হয়েছিল, জেনেছেন তদন্তকারীরা। সাইকেলে করে নিয়ে গিয়ে ফেলা হয় দেহাংশগুলি। বাড়ি থেকে কিছুটা দূরে মাথা-সহ দেহের উপরের অংশ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন, প্রথমে কিছু জানা নেই বললেও টানা জেরার মুখে খুনের কথা কবুল করেন মা ও ছেলে। খুনের অভিযোগে দুজনকেই গ্রেফতার করা হয়।

কী ঘটেছিল?
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মীরা দেহাংশ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছিল সকাল থেকেই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছিল, শ্বাসরোধ করে প্রথমে খুন করা হয় ওই ব্যক্তিকে। তারপর দেহ লোপাটের জন্য সার্জিক্যাল কাটার দিয়ে দ্বিখণ্ডিত করা হয় দেহ। মাথা-সহ দেহের ওপরের অংশ প্যাকেটে মুড়ে ফেলে যাওয়া হয়। কিন্তু মৃতের দেহের বাকি অংশ ও হাত-পায়ের খোঁজ এখনও মেলেনি। গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী নামে ওই ব্যক্তি। ১৫ নভেম্বর বারুইপুর থানায় মিসিং ডায়েরি করা হয়। কে বা কারা, কেন খুন করে এভাবে দেহাংশ ফেলে গেল, তা প্রথমে স্পষ্ট হয়নি। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে পুকুর থেকে উদ্ধার হল প্রাক্তন নৌসেনার দেহাংশ। মাথা থেকে বুক পর্যন্ত উদ্ধার হলেও, কোমর থেকে বাকি অংশের খোঁজ মেলেনি। খুন করে দেহাংশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছিলেন মৃতের পরিবারের লোকজনই। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারুইপুর থানা। কিন্তু তার পরই যে এরকম কিছু জানা যাবে, সেটা বোধহয় কল্পনাও করেননি কেউ।  

আরও পড়ুন:দক্ষিণবঙ্গের দুঃখ ছিল, পাহাড় নেই। তৃণমূল নেতার বাড়ি গেল টাকার পাহাড় দেখা যাবে: সেলিম

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget