এক্সপ্লোর

100 Years Of Howrah Division: হাওড়া ডিভিশনের শতবর্ষ পার, নতুনভাবে সাজানো হল রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনকে

Howrah Station: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া ডিভিশনের শতবর্ষের বার্তা ছড়িয়ে দিতে এই নতুন উদ্যোগ।

সুনীত হালদার, হাওড়া: একশো বছর পার করেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। এই আবহে এবার হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসকে সাজানো হল। ফুল-মালা দিয়ে একেবারে অন্য রূপে দেখা গেল রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনকে। ইঞ্জিনের চারপাশে হাওড়া ডিভিশনের শতবর্ষের ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। 

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনকে নতুন ভাবে সাজানো হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া ডিভিশনের শতবর্ষের বার্তা ছড়িয়ে দিতে এই নতুন উদ্যোগ। ট্রেনটি যেখানে যেখানে যাবে এই বার্তা সেখানেই পৌঁছবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে প্রায় এক মাসের বেশি সময় ধরে রেল কর্তৃপক্ষ একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এর লোকো ইঞ্জিনকে নতুনভাবে সাজানো হয়। ইঞ্জিনের চারপাশে হাওড়া ডিভিশনের শতবর্ষের ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। হাওড়া স্টেশনের বড় ঘড়ি, রেল মিউজিয়ামে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেলুন কোচ এবং পুরানো সিগন্যাল সিস্টেমের ছবি আঁকা হয়। এদিন ডিআরএম জানান, যাত্রীদের সুবিধার জন্য রাজধানী এক্সপ্রেস সহ বিভিন্ন রেলের আভ্যন্তরীণ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। এই কাজ চলতেই থাকবে। বর্তমানে ভারত পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে হাওড়া স্টেশন সহ বিভিন্ন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাওড়া স্টেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে সিসিটিভির নজরদারি ছাড়াও আরপিএফ, জিআরপি এবং স্থানীয় থানাকে সতর্ক রয়েছে। এর পাশাপাশি কন্ট্রোল রুমে যেকোনো যাত্রী খবর দিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

যাত্রীদের জন্য ফের বদল হচ্ছে হাওড়া স্টেশনে (Howrah Station)। দেশের মধ্যে অন্যতম পুরনো এবং বড় স্টেশনে হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত। ট্রেন চলাচলের জন্য বদল আনা হচ্ছে স্টেশন চত্বরে। আগামী বছরের মধ্যেই যার সুবিধা নিতে পারবেন যাত্রীরা। চলতি বছর জানুয়ারি মাসেই  পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওয়াসকার জানিয়েছেন, অদূর ভবিষ্য়তে স্টেশন সহ ওই চত্বরে বড়সড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। যার প্রথম ধাপ হিসেবে সাতটি প্ল্যাটফর্মকে বড় করা হচ্ছে। এই সাতটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এক, আট এবং ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম। এই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে চাঁদমারি ব্রিজ। মিলিন্দ কে দেওয়াসকার আরও বলেন, " চাঁদমারি এবং বেনারস ব্রিজের কাজে অগ্রগতি আনা হয়েছে গত এক বছরে। এখন যে সেতুটি রয়েছে সেটা ভেঙে ফেলব। যেসব স্তম্ভ বাধা দিচ্ছে সেগুলি পুনর্নির্মাণ করা হবে।'' তিনি আরও উল্লেখ করেন, "হাওড়ার স্টেশন পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। এছাড়াও একটি নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং বিল্ডিং তৈরি করা হবে। যার জন্য ইতিমধ্যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। দ্রুত কাজও শুরু করা হবে।''

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget