এক্সপ্লোর

West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

West Burdwan News: স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। অথচ সেই মিড ডে মিলের খাবারের মান ও পরিমাণ নিয়েই ক্ষুব্ধ বিধায়ক।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আচমকা স্কুল পরিদর্শনে মিড ডে মিল দেখতে গিয়ে রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ হয়ে মিড ডে মিলের কর্মীদের ধমক দিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। অথচ সেই মিড ডে মিলের খাবারের মান ও পরিমাণ নিয়েই ক্ষুব্ধ বিধায়ক। স্কুলের রান্নাঘরে প্রেসার কুকারের ভিতরে সামান্য পরিমাণ ডাল দেখেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর স্পষ্ট বক্তব্য, এই সামান্য পরিমাণ ডাল দিয়ে পড়ুয়াদের পুষ্টির চাহিদা তো দূরের কথা, ২০ জন পড়ুয়ার পেট ভরানোও সম্ভব নয়।

ঘটনাটি পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের। স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান এবং রান্না করা খাবারের পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে আচমকাই ওই বিদ্যালয়ে হাজির হন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর এই  পরিদর্শনে রীতিমতো চমকে ওঠেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও কর্মীরা। বিদ্যালয়ে পৌঁছেই কোনওরকম সময় নষ্ট না করে সোজা মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। সেখানে রান্নার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই নজরে আসে প্রেসার কুকারে রান্না করা ডালের পরিমাণ। আর সেই পরিমাণ দেখেই কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন বিধায়ক। রান্নাঘরে উপস্থিত কর্মীদের কাছে তিনি জানতে চান, প্রতিদিন ঠিক কতজন পড়ুয়া মিড ডে মিলের খাবার খায়? প্রথমে কর্মীদের তরফে জানানো হয়, প্রায় ১০০ জন পড়ুয়া খাবার খায়। কিন্তু পরক্ষণেই সেই সংখ্যা বদলে জানানো হয়, ৩০ থেকে ৪০ জন পড়ুয়া খাবার খায়।

কর্মীদের বক্তব্যে এই অসঙ্গতি ও প্রেসার কুকারে থাকা অল্প পরিমাণ ডাল দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, যে পরিমাণ ডাল রান্না করা হয়েছে, তাতে ২০ জন পড়ুয়ার খাবারও পর্যাপ্ত হবে না। তাহলে ৩০ থেকে ৪০ জন কিংবা ১০০ জন পড়ুয়ার খাবারের ব্যবস্থা কীভাবে করা হচ্ছে? পড়ুয়াদের খাবারের ক্ষেত্রে এমন গাফিলতি কেন? সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও খাবারের পরিমাণ এত কম কেন রাখা হচ্ছে? শুধু রান্নার দায়িত্বে থাকা কর্মীদেরই নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও এদিন রীতিমতো সতর্ক করেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বক্তব্য, পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। সরকার কর্মীদের বেতনও বৃদ্ধি করেছে। তা সত্ত্বেও যদি পড়ুয়াদের খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, তাহলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছয়, সেই দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদেরই নিতে হবে। বিধায়ক আরও কড়া বার্তা দিয়ে জানান, মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনওরকম অনিয়ম, গাফিলতি কিংবা পড়ুয়াদের খাবার নিয়ে কারচুপি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও যদি এই ধরনের ঘটনা সামনে আসে, তাহলে  সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget