এক্সপ্লোর

Metro Rail: বাদুড়ঝোলা ভিড় থেকে এবার মিলবে মুক্তি? চিন থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ

Metro Rail Kolkata: শহরের লাইফলাইন মেট্রোয় সম্প্রতি যুক্ত হয়েছে নতুন পালক...নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেছে শহরের নানান প্রান্ত

কলকাতা: মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ। দালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানিকে কোচ তৈরির বরাত দিয়েছিল পূর্ব রেলওয়ে। এ পর্যন্ত মোট ৪৮টি মেট্রো কোচ আনা হয়েছে কলকাতায়। 

শহরের লাইফলাইন মেট্রোয় সম্প্রতি যুক্ত হয়েছে নতুন পালক...নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেছে শহরের নানান প্রান্ত। কিন্তু রেক কম থাকায়, পুরনো লাইনে বাদুর ঝোলা ভিড় হচ্ছিল! চরম সমস্য়ায় পড়ছিলেন মেট্রোর যাত্রীরা। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোয় কোচ বাড়ানো হল। চিনের ডালিয়ান থেকে কলকাতা বন্দরে পৌঁছেছে ১৬টি নতুন কোচ। দ্রুতই এই কোচ ছুটবে মেট্রো ট্র্যাকে। 

কলকাতা পোর্টের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলছেন, 'শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট সবসময় রাজ্যের, শহরের ও আঞ্চলিক এলাকার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের উদ্যোগে আমরা সবসময় সহযোগিতা করি। আমরা আমাদের সবচেয়ে সেরা পরিষেবা দিই। আমরা আশা করি, এই ৪৮টা কোচ, যেগুলি পরশু আনা হয়েছে, আগামী কয়েকবছরে সেগুলি শহরের ভোল পুরোপুরি পাল্টে দেবে।' এর আগেও, দু' দফায় জাহাজে করে ৩২টি রেক এসেছে কলকাতায়। এই দফায় আরও ১৬টি রেক এল। অর্থাৎ সব মিলিয়ে ৪৮টি। মেট্রো সূত্রে খবর, এই ডালিয়ান রেকে রেকগুলি বর্তমানে যে এসি রেক চলে, তার তুলনায় কিছুটা আলাদা। দরজা আরও চওড়া, যাত্রীদের আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে, এয়ার কন্ডিশনিং সিস্টেমও উন্নত।

অন্যদিকে, চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট (Calcutta High Court)। প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত। মেট্রো, রাজ্য, RVNL, KMDA, পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিল আদালত। জনস্বার্থের জন্যে আলোচনায় বসুন, বুধবার পরামর্শ দিল আদালত। 'কবে আলোচনা? জানাতে হবে আগামীকাল', নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। 'শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধে থেকে সোমবার সকাল', এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটবে, আদালতে জানাল RVNL।

সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি লাইনে পরিষেবা শুরু হয়েছে। কলকাতায় এসে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত লাইনে মেট্রোয় জুড়েছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফরও করেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget