এক্সপ্লোর

Fake Medicine: দেশ জুড়ে ফের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ, কলকাতার ল্যাবে সংখ্যাটা ৪০

Medicine Test: গত মাসে ১৮৮টি ওষুধ ফেল করেছিল গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এ মাসে সংখ্যাটা বেড়ে হয়েছে ১৯০টি ওষুধ।

সন্দীপ সরকার, কলকাতা : দেশ জুড়ে ফের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ১৯০টি ওষুধ। এই তালিকায় রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন। গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। জানা গিয়েছে, কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবেও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৪০টি ওষুধ। গত মাসে বাজার থেকে এই সব ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। কোনও ক্ষেত্রে ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। কোনওটা পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। বহু বেনিয়ম ধরা পড়েছে ড্রাগ টেস্টিংয়ে। 

গত মাসে ১৮৮টি ওষুধ ফেল করেছিল গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এ মাসে সংখ্যাটা বেড়ে হয়েছে ১৯০টি ওষুধ। কলকাতার ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে পুণের সংস্থা হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি ওষুধ। এটি একটি কেন্দ্রীয় সংস্থা। তাদের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশনে ওষুধের পরিবর্তে রয়েছে জল। যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি করেছে এই রিপোর্ট। একটি কেন্দ্রীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি করা অ্যান্টিবায়োটিক ইনজেকশন ওষুধের বদলে জল দিয়ে তৈরি হয়েছে। আর সেই তথ্য রিপোর্টে তুলেও ধরেছে একটি কেন্দ্রীয় সংস্থাই। এই রিপোর্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

অন্যদিকে গুণমান যাচাইয়ের পরীক্ষায় আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন এবং ইনজেকশন। এই সংস্থার তৈরি ওষুধ, ইনজেকশনের গুণমান নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। গত মাসে এই সংস্থার তৈরি ওষুধের গুণমান যাচাই করা হয়েছিল অসমে এবং তা ফেল করেছিল। এ মাসে কর্ণাটক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন এবং ইনজেকশন। 

অসমের পর কর্ণাটক, ফের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন এবং ইনজেকশন। কর্ণাটক রাজ্য ড্রাগ কন্ট্রোলের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল সাধারণ স্যালাইন। এর পাশাপাশি শরীরে জল এবং কার্বোহাইড্রেটের মাত্রা ঠিক রাখার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয়, তা স্টেরিলিটি টেস্টে ফেল করেছে। কোনও ইনজেকশন স্টেরিলিটি টেস্টে ফেল করার অর্থাৎ হল ওই ইনজেকশনে যে তরল রয়েছে তার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা। এক্ষেত্রে রিপোর্টে স্পষ্ট যে ইনজেকশনে থাকা তরলের গুণমান সঠিক নয়। অর্থাৎ তা বিশুদ্ধ নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুটো ইনজেকশনই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি। 

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget