এক্সপ্লোর

Brigade Rally: গিরিশ পার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯

West Bengal Election 2026: তৃণমূল-বিজেপি দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়।

কলকাতা: মোদির ব্রিগেডের (PM Modi Rally) দিনই রণক্ষেত্র হয়ে উঠেছিল গিরিশ পার্ক (Girish Park)। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ইটবৃষ্টি হয়েছিল। তৃণমূল ও বিজেপি দুপক্ষই একে অপরের দিকে অভিযোগ তুলেছে। এবার এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৯। গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। আর আজ সকালে আরও পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

তৃণমূল-বিজেপি দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়। দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের বিজেপিরও। গিরিশ পার্কে ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছিলেন ৮ পুলিশ কর্মী। বিভিন্ন সিসিটিভি ফুটেজ, ভিডিও খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। 

নরেন্দ্র মোদির সভায় যাওয়ার সময় বিজেপি সমর্থকরা গিরিশ পার্কে শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ তৃণমূলের। মন্ত্রী বলেন, "সমস্ত গুন্ডা-মাওয়ালিদের নিয়ে আজ সভা করছে। নয়ছয় করেছে। এরা গুন্ডাও নয়, এরা খুনি। যেভাবে আক্রমণ করছে এরা সাধারণ খুনি নয়। এরা খুন করতে পারে। দেখুন না। বিহার-ঝাড়খণ্ড কোথা থেকে নিয়ে আসছে। এরা বাংলাকে দখল করবে খুন করে। গণতন্ত্রের খুন। মানুষকে আহত করছেন। গণমাধ্যম এদের দেখুক এখন। গণমাধ্যম আর কত সমর্থন করবে ওদের? এই করে ওরা মাথায় উঠে গেছে। এদের সাহস দেখুন একবার। আপনাদের ক্যামেরা চলছে, আপনাদের সামনে পুলিশকে আক্রমণ করা হয়েছে। এরা কারা? এরা গুন্ডা।" মন্ত্রীর বাড়িতে হামলার সময় পুলিশ কোনওরকমে মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ করে রাখেন। সেই সময় এক পুলিশকর্মী আক্রান্ত হন। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। ইট ছুঁড়ে মন্ত্রীর বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে। 

অন্যদিকে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগের পর থেকে গিরিশ পার্কে শশী পাঁজার বাড়ির বাইরে নতুন করে পুলিশ পোস্টিং করা হয়েছে। বাড়ির যে অংশে ভাঙচুর করা হয়েছে, সেই অংশ ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই ওই এলাকা দিয়ে CRPF জওয়ানদের নিয়ে রুটমার্চ করে গিরিশ পার্ক থানা। রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের তরফে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে একাধিক ভিডিও ফুটেজ এসেছে। যা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget