এক্সপ্লোর

Shahid Diwas 21 July : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছে ওরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের, দাবি ওড়াল ঋতব্রত শিবির

যেসব কর্মী সমর্থকরা আসছেন, তাঁরা কোন সভাকে বেছে নিচ্ছেন ? কালীঘাট-তৃণমূলের অভিযোগ, জেলা জেলা থেকে আসা কর্মীদের নাকি গুলিয়ে দেওয়া হচ্ছে। 

কলকাতা : একসময় ২১ জুলাই মানেই ছিল কলকাতামুখী জনস্রোত, রাস্তাজুড়ে তৃণমূলের পতাকা, যানজট এবং উপচে পড়া ভিড়। কিন্তু রাজনৈতিক পালাবদল ও তৃণমূলের ভাঙনের আবহে এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। খণ্ডবিখণ্ড তৃণমূলের তিনটি শিবির আলাদা আলাদা কর্মসূচি পালন করলেও কলকাতা জুড়ে দেখা গেল না সেই চেনা ২১ জুলাইয়ের উন্মাদনা। এক একুশে জুলাই, দাবিদার চার পক্ষ। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে 'ঋতব্রত-তৃণমূল' শিবির, অন্যদিকে আবার , আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহিদ সমাবেশের আয়োজন করেছে কালীঘাট-তৃণমূল। শহিদ মিনারে এবার বড় করে ২১ জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও।  অন্যদিকে, দিল্লিতে 'শহিদ তর্পণ' করছে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহিদ দিবস পালন করবেন NCPI সাংসদরা।  এই প্রেক্ষাপটে কালীঘাট-তৃণমূলের অভিযোগ, জেলা জেলা থেকে আসা কর্মীদের নাকি গুলিয়ে দেওয়া হচ্ছে।  অন্যদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের দাবি, এই অভিযোগ সর্বৈব মিথ্যে। 

তৃণমূল কংগ্রেসের প্রতীক, পতাকায় সেজে উঠেছে 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের ২১ শে জুলাই। সেখানে সকালে দেখা গেল কিছু কর্মী সমর্থককে। আবার কিছু কর্মী সমর্থককে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। কেউ কেউ আবার জানেনই না , কোনটা কার সভা। কারও বক্তব্য,তাদের এলাকার বিধায়কের নেতৃত্বে এসেছেন। তিনি যেখানে এসেছেন, সেখানেই বসে আছেন তাঁরা। কারও আবার বক্তব্য, তাঁদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি যেখানে থাকবেন সেখানেই যাবেন তাঁরা। আবার একদনের বক্তব্য, দুটোই তো তৃণমূল। দুই জায়গাতেই ঘুরে আসবেন। 

আবার কুণাল ঘোষের দাবি, কর্মীদের ২১ জুলাইয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে কর্মীদের কলকাতায় আসতে বাধা দেওয়া হচ্ছে। কোথাও গাড়ি ভাঙচুর, কোথাও আটকে রাখা হচ্ছে, অভিযোগ কুণাল ঘোষের। তাঁর দাবি, ঋতব্রত শিবির ভুল বুঝিয়ে লোক নিয়ে যাচ্ছে। তাঁরা দাবি করছেন, এখানেই বসুন, এখানেই আসবেন মমতা।   

তিন শিবিরে তিন কর্মসূচি

এবার 'কালীঘাট তৃণমূল' ক্যাথিড্রাল রোডে শহিদ দিবসের সমাবেশ করেছে। অন্যদিকে 'ঋতব্রত তৃণমূল' তাদের কর্মসূচির আয়োজন করেছে মেয়ো রোডে। একই দিনে শহিদ মিনার চত্বরে পৃথকভাবে ২১ জুলাই পালন করছে কংগ্রেসও। ফলে একই দিনে শহরের একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচি থাকলেও তার প্রভাব পড়েনি গোটা কলকাতায়। উধাও চেনা ভিড়, স্বাভাবিক শহর। ২১ জুলাইয়ের সভাস্থল ছাড়া কলকাতার অধিকাংশ রাস্তাতেই কার্যত দেখা যায়নি তৃণমূলের পতাকা বা মিছিলের ভিড়। অন্যান্য বছরের তুলনায় শহরের যানবাহন চলাচলও ছিল অনেকটাই স্বাভাবিক। বাস, ট্রাম, মেট্রো এবং লোকাল ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ চোখে পড়েনি। হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও ছিল রোজকার দিনের মতোই স্বাভাবিক ভিড়। এমনকি হাওড়া ফেরিঘাটেও ২১ জুলাই উপলক্ষে আলাদা কোনও চাপ লক্ষ্য করা যায়নি।

জেলা থেকেও কম কর্মী সমাগম

শুধু কলকাতাই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকেও এদিন আগের মতো কর্মী-সমর্থকদের ঢল দেখা যায়নি। ফলে যে ২১ জুলাই একসময় তৃণমূলের সবচেয়ে বড় শক্তিপ্রদর্শনের মঞ্চ ছিল, এবার তা অনেকটাই সীমাবদ্ধ থেকেছে পৃথক সভাস্থলগুলির মধ্যেই।  রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সংগঠনের ভাঙন, পৃথক কর্মসূচি এবং বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার প্রভাবই এবারের ২১ জুলাইয়ের উপস্থিতি ও আবহে স্পষ্টভাবে প্রতিফলিত।  

 

আরও পড়ু ন ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ ! 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget