এক্সপ্লোর

21 July: জলখাবারে মুড়ি-ঘুগনি, দুপুরের মেনুতে কী? পিকনিকমুডে তৃণমূলের কর্মী সমর্থকরা

West Bengal News: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় হাজির হয়েছেন তৃণমূল কর্মীরা। আসানসোল থেকে এসেছেন বহু কর্মী সমর্থকরা।

আবির দত্ত, কলকাতা: ২১ জুলাইয়ে (21 July) ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। আর সভা শুরুর আগে জমজমাট আয়োজন। মেয়ো রোডে চলছে রান্না। জলখাবার থেকে দুপুরের খাবারের তোড়জোড় চলছে জোরকদমে। পিকনিকমুডে তৃণমূলের কর্মী সমর্থকরা।               

জমজমাট আয়োজন: ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। প্রতিবারের মতোই গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই ভিড় বাড়ছে ধর্মতলা চত্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় হাজির হয়েছেন তৃণমূল কর্মীরা। এখনও জেলা থেকে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা। আসানসোল থেকে এসেছেন বহু কর্মী সমর্থকরা। মেয়োর রোডে সকাল থেকে শুরু হয়েছে রান্না। জলখাবার সেরেছেন মুড়ি-ঘুগনি বা তেলেভাজা দিয়ে। ২১ জুলাইয়ে দুপুরের মেনুতে রয়েছে, ভাত, ডাল, পাঁচমেশালি তরকারি, মাংস। রয়েছে মাছের পদও।                                                           

খাওয়াদাওয়ার বন্দোবস্ত: শুধু মেয়ো রোডই নয়, শহরের বিভিন্ন প্রান্তে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। সকাল থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশন চত্বরে। উত্তরবঙ্গ থেকে একের পর এক ট্রেনে কলকাতায় আসছেন তাঁরা। শিয়ালদা স্টেশন চত্বরে তাঁদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।খেয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। একুশে জুলাই উপলক্ষে হাবড়ার তৃণমূল কর্মী, সমর্থকদের স্পেশাল মেনু। ধর্মতলার সমাবেশে যাওয়ার জন্য বাড়ি থেকে রেঁধে এনেছেন ফ্রায়েড রাইস, কষা মাংস। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে খাওয়া সেরে মিছিল করে তাঁরা রওনা দিয়েছেন সভাস্থলের দিকে।

এদিকে ক্যানিংয়ের জীবনতলা থেকে ধর্মতলায় একুশের সমাবেশে আসার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল কর্মী, সমর্থকরা। গাড়ি উল্টে আহত হন ৮ জন। সকাল ৯টা নাগাদ ভাঙড়ের ঘটকপুকুরের কাছে কালীতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 21 July: ওয়াচ টাওয়ার থেকে নজরদারি, মোতায়েন অতিরিক্ত পুলিশ, ২১ জুলাই শহরজুড়ে কড়া নিরাপত্তা

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget