এক্সপ্লোর

Singur News: প্রেমের ফাঁদের ফেলে নারী পাচার, নাবালিকাকে উদ্ধার করে চক্রের পর্দাফাঁস পুলিশের

Women Trafficking Case: তারকেশ্বরের পাচার হয়ে যাওয়া নাবালিকাকে বিহারে উদ্ধার করতে গিয়ে নারী পাচার চক্রের পর্দাফাঁস করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।

সোমনাথ মিত্র, কামারকুণ্ডু: এ যেন বাংলা ওয়েব সিরিজ  " আবার প্রলয়"-এর প্লট। সেখানকার মতোই প্রেমের ফাঁদে ফেলে নারী পাচার। তারপর তাদের অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগ উঠেছে।

বিহারে পাচার হয়ে যাওয়া তারকেশ্বরের এক নাবালিকাকে উদ্ধার করে গিয়ে এমনই একটি নারী পাচার চক্রের (women trafficking racket) পর্দাফাঁস করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ (Hooghly Rural police)। এই ঘটনায় এখনও পর্যন্ত ওই নারী পাচার চক্রের এক মূল পাণ্ডা সহ দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সিঙ্গুরের কামারকুণ্ডুতে সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি জেলা গ্রামীণের পুলিশ সুপার কামনাশীষ সেন। এই ঘটনায় ধৃতরা হল মিজানুর মণ্ডল, শ্রীরাম রায় ও নন্দ কিশোর কুমার। মিজানুর মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোক নগর, শ্রীরাম রায়ের বাড়ি কলকাতার তারাতলা এবং নন্দ কিশোর কুমারের বাড়ি বিহারের চম্পারণে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই তারকেশ্বর থানায় একজন নাবালিকাকে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে তারকেশ্বর থানা ওই নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করে গত ১৯ জুলাই। তারপর ওই নাবলিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সমাজ মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় রাহুল নামে এক যুবকের। সেই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই নাবালিকা। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারকেশ্বর থেকে বিহারে নিয়ে যায় রাহুল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে  ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় রাহুলের আসল নাম মিনাজুর মন্ডল। 

এরপরই এই ঘটনার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার সঙ্গে নারী পাচার চক্রের যোগ পায় পুলিশ। তদন্তের গতি বাড়িয়ে অবশেষে নারী পাচার চক্রের একের পর এক সূত্র খুঁজে পায় পুলিশ।শুধু মাত্র প্রেমের ফাঁদ নয় কাজের টোপ দিয়েও মহিলা এবং নাবালিকাদের এরাজ্য ছাড়াও ভিন রাজ্যের যৌন পল্লীতে পাচার করা হত। 

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে মূলত সমাজ মাধ্যমে প্রেমের ফাঁদ ও কাজের টোপ দিত মিজানুর মণ্ডল ওরফে রাহুল ও শ্রীরাম রায় নামে দুই যুবক। এরপর নন্দকিশোর কুমারের হাতে তুলে দেওয়া হত নাবালিকা ও মহিলাদের। ঘটনাটির তদন্তে নেমে প্রথমে বেশ বেগ পেতে হয় পুলিশকে। কারণ একাধিক জায়গার লোকেশন বারবার পরিবর্তন করতে থাকে অভিযুক্তরা। অবশেষে গত ২৫ অক্টোবর মিজানুর মণ্ডল ওরফে রাহুল ও শ্রীরাম রায়কে গ্রেফতার করে পুলিশ। তারপরের দিন ২৬ অক্টোবর নন্দকিশোর কুমারকে বাংলাদেশ বর্ডার লাগোয়া নদীয়া জেলা থেকে এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃত তিনজনকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে চন্দন নগর মহকুমা আদালতে পাঠানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget